, , ,
শিরোনামঃ
কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য বন্দর উপজেলা প্রশাসনের উদ্যােগে জুলাই শহীদ দিবস পালন জুলাই বিপ্লবের শুরুটা হয়েছিল এই নারায়ণগঞ্জ থেকেই: এমপি মান্নান নারায়ণগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে ৩ যানবাহনকে জরিমানা ; হর্ণ জব্দ আড়াইহাজারে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার  জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ রংপুরকে উন্নয়নের আলোয় আনতে কাজ করছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জুলাই শহিদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আদর্শ স্কুলে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত নারায়ণগঞ্জে শ্রদ্ধা ও নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস সদর উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে হুইলচেয়ার পেয়ে নতুন করে স্বপ্ন দেখছেন জয়া আক্তার বিথী

আড়াইহাজারে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

আড়াইহাজারে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দিবাাগত গভীর রাতে উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উত্তর কলাগাছিয়া এলাকার মৃত নিজামউদ্দিনের ছেলে সিয়াম (২৫) এবং চুয়াডাঙ্গা জেলার আকন্দ বাড়ী এলাকার মো. খলিল মোল্লার ছেলে আমিন (২০)। অভিযানের সময় তাদের কাছ থেকে তিন পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তারা মাদক সেবনকারী বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতায় মোল্লারচর এলাকায় অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।