বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা সোনারগাঁয়ে পুলিশের অভিযানে দুর্ধর্ষ ৪ জন ডাকাত গ্রেপ্তার  ফতুল্লার একটি রোলিং মিলে বিস্ফোরণ ; দগ্ধ ৪ জন বন্দর উপজেলায় ৫টি পশুর হাটের ইজার সম্পূর্ন,  বাতিল ২ টি সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৯ জন গ্রেপ্তার  নারায়ণগঞ্জে জাল দলিলের হার বেশি: ডিসি রায়হান কবির সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না দেওয়ায় মারধরের অটো চলকের  মৃত্যু ; রাস্তা অবরোধ বন্দরে মাদক সেবনে বাঁধা দেওয়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা  দিন দিন রাজনীতির ভাষা দুর্বল হয়ে যাচ্ছে : ওবায়দুর রহমান মৃধা আড়াইহাজারে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু, আহত ২

সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না দেওয়ায় মারধরের অটো চলকের  মৃত্যু ; রাস্তা অবরোধ

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে মারধরের শিকার এক অটোচালক তিন দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ও স্বজনরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বুধবার (২০ মে) সকালে সোনারগাঁ উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত মো. মমিন, সোনারগাঁ উপজেলার নাজিরপুর এলাকার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে।

নিহতের স্বজনদের অভিযোগ, রোববার বিকেলে দড়িকান্দি বাসস্ট্যান্ডে লাইনম্যান শাহিন অটোচালক মমিনের কাছ থেকে ১০ টাকা চাঁদা নেওয়ার কিছুক্ষণ পর আবারও টাকা দাবি করে। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে শাহিন তার হাতে থাকা লাঠি দিয়ে মমিনের মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহিন পলাতক রয়েছে।

এদিকে অটোচালকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকালে স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, “এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।