মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগ: মোতায়েন ১১৪ আনসার ও স্বেচ্ছাসেবক নাসিক ১০ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আরিফ মীর এর অফুরন্ত শুভেচ্ছা নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সাইফুল ইসলাম আপন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের সহযোগিতায় সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ নাসিক ৮ নং ওয়ার্ডসহ নারায়ণগঞ্জবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী দেলোয়ার হোসেন খোকন এর শুভেচ্ছা  নারায়ণগঞ্জবাসীকে চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি মোঃ মাসুম প্রধানের শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা “মানুষের ভালোবাসার চেয়ে বড় কোনো অর্জন নেই: বিশিষ্ট ব্যবসায়ী মো: সাগর মিয়া ঈদুল আজহা ত্যাগ ও আত্মোৎসর্গের শিক্ষা নিয়ে আসে,অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল ঈদ উপলক্ষে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে র‍্যাবের বিশেষ টহল ও চেকপোস্ট ডিসি জাহিদের উদ্যোগে উৎসবে নতুন সংস্কৃতি: ‘দাম কমেছে পণ্যের, উৎসব হবে সকলের’

সোনারগাঁয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ এক যুবক আটক

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

সোনারগাঁয়ে অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১০ মে) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার আষাঢ়িয়ারচর সংলগ্ন মেঘনা টোলপ্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। তথ্যটি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মফিজুর রহমান।

আটককৃত যুবকের নাম আলী আকবর খান (৩০)। সে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার খানের ছেলে।

সোনারগাঁও থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মফিজুর রহমান জানায়, সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) নাঈমুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ মেঘনা টোলপ্লাজায় চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এ সময় একটি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল থামিয়ে বিশেষভাবে তল্লাশি করা হয়। অনুসন্ধানের এক পর্যায়ে মোটরসাইকেলের টুলবক্সের ভেতর থেকে একটি অত্যাধুনিক এসটারা মডেলের বিদেশি রিভলভার এবং আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

তিনি বলেন, আটককৃত আলী আকবর খান উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের স্বপক্ষে কোনো প্রকার বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেননি। তার বিরুদ্ধে প্রচলিত অস্ত্র আইনে যথাযথ আইনি ব্যবস্থায় পুলিশ বাদী হয়ে মামলা করা হয়েছে। এই অস্ত্রের উৎস ও এর পেছনের উদ্দেশ্য সম্পর্কে জানার জন্য পুলিশি জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইতোমধ্যে তাকে অস্ত্র আইনের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।