, , ,
শিরোনামঃ
মহানগর যুবদলের প্রতিবাদ মিছিলে আবুল বাসার বাদশা ও অনি’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান চাকরির প্রলোভন দেখিয়ে চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র ; চক্রের চার সদস্য গ্রেপ্তার  ডিশ ব্যবসায়ী নাসির হত্যা বিচারের দাবিতে স্বজন ও এলাকাবাসীর রাস্তা অবরোধ ও বিক্ষোভ  আওয়ামীলীগের অপপ্রচার ষড়যন্ত্রের প্রতিবাদে সজল-সাহেদের নেতৃত্বে বিশাল মিছিল  চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন মানবিক ডিসি জাহিদ কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা ডিএনডি খালের পাশে অবৈধ কলকারখানার দূষণ রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পৃথকস্থান থেকে অজ্ঞাতসহ দুই মরদেহ উদ্ধার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁ উপজেলার পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় এখনো অজ্ঞাত রয়েছে। পুলিশ বলছে, দুইটি ঘটনাতেই তদন্ত চলছে।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে সোনারগাঁ উপজেলার বিজয়নগর এলাকার নতুন সড়কের পাশে একটি পরিত্যক্ত জায়গা থেকে রিজওয়ান (২৫) নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি সোনারগাঁয়ের বারুদি ইউনিয়নের ভটেরপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে স্থানীয়রা রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় রিজওয়ানের মরদেহ দেখতে পান। কিছু দূরেই তার অটোরিকশাটি পড়ে ছিল। পরে খবর পেয়ে তালতলা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে তালতলা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে।”

এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৈতী কম্পোজিট কারখানার পাশে থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।