, , ,
শিরোনামঃ
বন্দরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, দেওয়া হলো পরিবেশবান্ধব বৃক্ষ সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় ৪০ জন গ্রেপ্তার  শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল কাঁচপুরে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সোহেল গ্রেপ্তার  ফতুল্লায় ব্যাংকের বুথের টাকা লুটের প্রস্ততিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার সোনারগাঁয়ে কিশোরী ধর্ষণের অভিযোগে ব্যক্তি আটক আড়াইহাজারে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯টি দোকানকে জরিমানা  সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ জনগণের চাহিদা ও স্থানীয় সমস্যার ভিত্তিতেই নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়ন পরিকল্পনা: মাধবী মার্মা হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাইসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, ধর্ষণ মামলার আসামি, ছিনতাইকারী ও মাদকসেবীসহ মোট ১৯ জনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদক মামলায় ৫ কেজি গাঁজাসহ নাজমুল হাসান (২৫)কে গ্রেফতার করা হয়। তার পিতার নাম মোঃ আয়নাল খান এবং মাতার নাম নাসিমা বেগম। তিনি বাগেরহাট জেলার মোংলা বন্দর থানার দীঘরাজ বাজার এলাকার বাসিন্দা।

এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে স্বপন (৩৬)কে গ্রেফতার করা হয়েছে। তার পিতার নাম আঃ রশিদ। তিনি সোনারগাঁ থানার পাঁচআনি শান্তিনগর পিরোজপুর এলাকার বাসিন্দা।

ধর্ষণ মামলায় মোঃ আছিকার মোল্লা (৪৫) নামে একজনকে গ্রেফতার করা হয়। তার পিতার নাম আঃ হালিম মোল্লা এবং মাতার নাম সাবিনুর নেছা। তিনি বাগেরহাট জেলার মোল্লাহাট থানার শাসন গ্রামের বাসিন্দা।

এদিকে ছিনতাইয়ের অভিযোগে মোঃ রাব্বি মিয়া (২৪) ও ইমরান হোসেন (২৩) নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। মোঃ রাব্বি মিয়ার পিতার নাম নুরুল আমিন এবং মাতার নাম মৃত আনোয়ারা বেগম। তিনি সোনারগাঁ থানার সেনপাড়া, কাচপুর এলাকার বাসিন্দা। অপরদিকে ইমরান হোসেনের পিতার নাম মোঃ হোসেন এবং মাতার নাম মোছাঃ রেহেনা বেগম। তিনি সোনারগাঁ থানার পূর্ব সোনাপুর (প্যারেসা গেইট) এলাকার বাসিন্দা।

অভিযানে মাদকসেবী হিসেবে আরও ১৩ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—সোহাগ (৩০), সুভংকার (৬০), মোঃ আয়নাল (২৯), মোঃ হাসান (২৪), মোঃ আতিক হাসান (২১), মোঃ শাহিন (২০), মোঃ মতিউর রহমান (২১), মোঃ আল আমিন (৩০), সমির দত্ত (৩২), মোঃ জাকির (২২), মোঃ শিপন (২২), অন্তু চন্দ্র সরকার (২০) ও মোঃ খোরশেদ মিয়া (২৬)।

এছাড়া মোবাইল কোর্টের অভিযানে নিমিত ঘোষ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার পিতার নাম বাহ্মন ঘোষ। তিনি টঙ্গরবন্দ এলাকার বাসিন্দা। তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

অভিযানে গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।