নিউজ ২৪ নারায়ণগঞ্জ
ষ্টাফ রিপোর্টারঃ-
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক সংক্রান্ত মামলায় ৯ জন এবং আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৫ জনসহ মোট ১৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগষ্ট)সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আব্দুল বারিক এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে
পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে থানার বিভিন্ন বিট এলাকায় একযোগে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ৯ জন এবং বিভিন্ন মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply