মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
জেলা প্রশাসক রায়হান কবীরের সাথে না:গঞ্জ জার্নালিস্ট ইউনিটির সৌজন্য সাক্ষাৎ  রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ ড্রেজার তৈরি করে নদী থেকে মাটি তোলা হচ্ছে: সাংসদ আল-আমিন সংসদের প্রথম অধিবেশনে মেডিকেল কলেজের দাবি উত্থাপনের আহ্বান তারিকুল সুজনের ফতুল্লায় ভেকু দিয়ে মাটি তুলতে গিয়ে তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে সোয়েটার কারখানায় আগুন রূপগঞ্জে চুরির অভিযোগে তিন নারীর চুল কেটে গাছের সঙ্গে বেঁধে মারধর রূপগঞ্জে পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার রূপগঞ্জে ১২ কেজি গাঁজাসহ এক নারীকে আটক সোনারগাঁয়ের মাটিতে আর কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না: সাংসদ মান্নান নবাগত নাসিক প্রশাসক কে বিএনপি নেতা বাবুদের ফুলেল শুভেচছা  সেলিম মন্ডল হত্যা মামলায় আইভী গ্রেপ্তার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর

সোনারগাঁয়ে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁয়ে গ্যাসের চুলা থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পাটাত্তা গ্রামে একটি ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন—আলাউদ্দিন (৩৫), তার দুই মেয়ে শিফা আক্তার (১৪) ও সিমলা আক্তার (৪) এবং তার মা জরিনা বেগম (৬৫)।

আলাউদ্দিনের বোন সালমা আক্তার জানান, ভোরে আলাউদ্দিন ওয়াশরুমে যাওয়ার সময় তাদের রান্নাঘরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ঘরে থাকা তিনজনও দগ্ধ হন। তার ধারণা, রান্নাঘরের গ্যাসচুলা থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, বাইরে থেকে দরজা বন্ধ থাকায় তারা দ্রুত বের হতে পারেননি। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যায়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ‘চারজনকে সকালেই আমাদের ইনস্টিটিউটে আনা হয়েছে। তাদের মধ্যে আলাউদ্দিনের ৪০ শতাংশ, শিফার ১২ শতাংশ, সিমলার ৩০ শতাংশ এবং জরিনা বেগমের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।