মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জ নাসিক ৮ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী মান্নানের পক্ষে উঠান বৈঠক  ধলেশ্বরী নদীতে ইটবাহী ট্রলার ডুবি, সাঁতরে বাঁচলেন ১৩ শ্রমিক ইউনিয়নবাসী তিনবার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন,এবারও নির্বাচিত করবেন: মাকসুদ হোসেন ধানের শীষকে আমাদের সকলকে বয়ে নিয়ে যেতে হবে: আবুল কালাম বন্দরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে একজন গ্রেপ্তার  শুধু দল নয়, মাটি ও মানুষের কথাও ভাবতে হবে: গিয়াসউদ্দিন যেই হাত নিয়ে কেন্দ্র দখলে আসবে, সেই হাত জনতা ঐক্যবদ্ধ হয়ে ভেঙে দেবে: আল আমিন নারায়ণগঞ্জের নারীদের নিয়ে ব্যাপক কাজ করবো,তাদের অসুবিধাগুলো সমাধান করবো: নার্গিস মাকসুদ স্বামীর ছুরিকাঘাতে নারী উদ্যােক্তা ইতি মারা যায়, আদালতে সেন্টুর স্বীকারোক্তি  এই নির্বাচনকে ঘিরে যেন কোনো অরাজকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে: মান্নান

সোনারগাঁয়ে এক নারীকে কুপিয়ে হত্যা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁয়ে হুরুন নেছা (৪৮) নামের এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের দক্ষিণ দামাদরদী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হুরুন নেছা উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের দক্ষিণ দামাদরদী গ্রামের দিনমজুর বাবুল মিয়ার স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, বুধবার দিবাগত রাতে হুরুন নেছা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের দরজা খুলে বের হয়। পরে ঘরে ফিরে না আসায় রাত ১টার দিকে পরিবারের সবাই তাকে খুঁজতে বের হয়। এ সময় বাড়ির পাশে টিউবওয়েলের সামনে তাকে পড়ে থাকতে দেখা যায়। এসময় তার মাথায় ও পিঠের উপর ধারালো অস্ত্রের আঘাত দেখা যায়। আহত অবস্থায় হুরুন নেছাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য অন্যত্রে পাঠিয়ে দেয়। আহতকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করলে বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান।

এ ব্যাপারে সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) এমএ বারী জানান, নিহত নারীর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এঘটনার তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।