মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
জেলা প্রশাসক রায়হান কবীরের সাথে না:গঞ্জ জার্নালিস্ট ইউনিটির সৌজন্য সাক্ষাৎ  রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ ড্রেজার তৈরি করে নদী থেকে মাটি তোলা হচ্ছে: সাংসদ আল-আমিন সংসদের প্রথম অধিবেশনে মেডিকেল কলেজের দাবি উত্থাপনের আহ্বান তারিকুল সুজনের ফতুল্লায় ভেকু দিয়ে মাটি তুলতে গিয়ে তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে সোয়েটার কারখানায় আগুন রূপগঞ্জে চুরির অভিযোগে তিন নারীর চুল কেটে গাছের সঙ্গে বেঁধে মারধর রূপগঞ্জে পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার রূপগঞ্জে ১২ কেজি গাঁজাসহ এক নারীকে আটক সোনারগাঁয়ের মাটিতে আর কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না: সাংসদ মান্নান নবাগত নাসিক প্রশাসক কে বিএনপি নেতা বাবুদের ফুলেল শুভেচছা  সেলিম মন্ডল হত্যা মামলায় আইভী গ্রেপ্তার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর

সিদ্ধিরগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সিদ্ধিরগঞ্জে এক শিশুকে (৮) ধর্ষণের অভিযোগে ভগ্নিপতি (দুলাভাই) মো. মাসুদ মিয়াকে (৩২) গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা প্রায় পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘটনার সময় শিশু ওই অভিযুক্তের ভাড়া বাসায় ছিল। অভিযোগে বলা হয়েছে, ৮ বছর বয়সী শিশুটি প্রথমে পরিবারের সদস্যদের কিছু জানায়নি, তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের জিজ্ঞাসাবাদের পর সে বিষয়টি প্রকাশ করে।

ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। থানার হেফাজতে শিশুটিকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য রাখা হয়েছে।

থানার ওসি আব্দুল বারিক বলেন, আসামি এখনও পুলিশের কাছে কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।