বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নাসিক ৮ নং ওয়ার্ডে মহানগরী জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ কর্তৃক শতাধিক গরিব অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের উদ্যােগে সেলাই মেশিন বিতরণ নারায়ণগঞ্জে ২৭টি ওয়ার্ডে মাসুদুজ্জামানের ঈদ উপহার পেলো ৫৪০ জন ইমাম ও মুয়াজ্জিন  এমপি সাহেব আপনাদে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করার চেষ্টা করছেন: সজীব বন্দরে তরুন সমাজের উদ্যোগে গরীব দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সিদ্ধিরগঞ্জে “মরহুম গোলাপ প্রধান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবলা ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ জাতীয় যুব শক্তির নেতা নিরব রায়হানে উদ্যােগে ঈদ সামগ্রী বিতরণ 

সিদ্ধিরগঞ্জে প্রবাসীর বাড়ী নির্মাণ কাজে বাধাঁ, লেভারদের মারধর

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ৩নং ওয়ার্ড নিমাইকাশারী মৌচাক ক্যানালপাড় এলাকায় প্রবাসী দুলালের বসত বাড়ী নির্মাণ কাজে বাধাঁ ও লেভারদের মারধর করেন একই এলাকার বিএনপি নেতা নীল মিয়ার ছেলে আফজাল হোসেন ও তার সহযোগিরা।

 

এ ব্যাপারে থানায় প্রবাসী দুলালের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তদন্ত করেন সিদ্ধিরগঞ্জ থানার উপ- পরিদর্শক মোশারফ হোসেন। ঘটনাটি ঘটে থানার নিমাইকাশারী মৌচাক ক্যানালপাড় এলাকায় গত ২৫’মে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ৩নং ওয়ার্ড নিমাইকাশারী মৌচাক ক্যানালপাড় এলাকায় প্রবাসী দুলালের বসত বাড়ী। উক্ত বসত বাড়ীতে নির্মান কাজ চলছিল। গত ২৫’মে সোমবার বেলা ২’টায় একই এলাকার বিএনপি নেতা নীল মিয়ার ছেলে আফজাল হোসেন, মৃত সলিম উদ্দিনের ছেলে নীল মিয়া, মৃত লটো মিয়ার ছেলে মহসীনসহ আরো ৫’জন জমিটি নিজেদের দাবী করে এবং নির্মাণ কাজে বাধাঁ দেয়।

 

এসময় তাদের হাতে থাকা লাঠি সোটা দিয়ে লেভারদের মারধর করে। এতে লেভাররা আহত হলে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। হামলাকারীরা প্রবাসী দুলারের বাড়ীতে থাকা স্ত্রী মনোয়ারা বেগমসহ সবাইকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যায়। পরে প্রবাসী দুলালের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

 

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, উভয়কে আইন-শৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে।

 

অভিযোগকারী মনোয়ারা বেগম বলেন, আফজাল কোন জমি পাবেনা, স্থানীয় ক্ষমতাবলে জোরজবরদস্তি করে আমাদের জমি দখল করতে চায়।

 

এ ব্যাপারে বিএনপি নেতা আফজাল হোসেন বলেন, এ জমি থেকে আমি ২’শতাংশ বায়না করেছি সেমতে আমি বায়না সূত্রে এ জমির মালিক। তারা আমার জায়গায় নির্মাণ কাজ চালাচ্ছিল বলে আমি নির্মান কাজে বাধাঁ দেই ও থানায় লিখিত অভিযোগ দায়ের করি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।