মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
জেলা প্রশাসক রায়হান কবীরের সাথে না:গঞ্জ জার্নালিস্ট ইউনিটির সৌজন্য সাক্ষাৎ  রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ ড্রেজার তৈরি করে নদী থেকে মাটি তোলা হচ্ছে: সাংসদ আল-আমিন সংসদের প্রথম অধিবেশনে মেডিকেল কলেজের দাবি উত্থাপনের আহ্বান তারিকুল সুজনের ফতুল্লায় ভেকু দিয়ে মাটি তুলতে গিয়ে তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে সোয়েটার কারখানায় আগুন রূপগঞ্জে চুরির অভিযোগে তিন নারীর চুল কেটে গাছের সঙ্গে বেঁধে মারধর রূপগঞ্জে পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার রূপগঞ্জে ১২ কেজি গাঁজাসহ এক নারীকে আটক সোনারগাঁয়ের মাটিতে আর কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না: সাংসদ মান্নান নবাগত নাসিক প্রশাসক কে বিএনপি নেতা বাবুদের ফুলেল শুভেচছা  সেলিম মন্ডল হত্যা মামলায় আইভী গ্রেপ্তার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর

সিদ্ধিরগঞ্জে এনসিপির প্রার্থীর পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে ছাত্রশক্তির তিন কর্মীর উপর হামলা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এনসিপির প্রার্থীর পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে জাতীয় ছাত্রশক্তির তিন কর্মীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগীরা অভিযোগ করছেন।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারেক বলেন, “হামলার শিকার যুবকরা দুপুরে হামলার শিকার হয়েছেন বলে জানালেও সন্ধ্যায় তারা পুলিশকে বিষয়টি অবগত করে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে।”

আহতরা হলেন: সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার লেদু মিয়া চৌকিদারের ছেলে রিয়াদ হোসাইন (২৪), সানারপাড়ের ইউসুফ মিয়ার ছেলে মোহাম্মদ তামীম (২৩), সাইনবোর্ডের মো. কামরুজ্জামানের ছেলে বায়েজিদ বোস্তামী (২১)

তাদের মধ্যে রিয়াদ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদর উপজেলা সমন্বয় কমিটির সদস্য এবং অপর দুʼজন এনসিপির সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির কর্মী বলে জানান জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম।

ভুক্তভোগীদের বরাতে যুবশক্তির এ নেতা বলেন, গত বুধবার রাত আড়াইটার দিকে সাইনবোর্ডে নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের পোস্টার সাঁটানোর কাজ করছিলেন দলটির কর্মীরা। রাতে মিতালী মার্কেটের পেছনে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তাদের বাঁধা দেয়। প্রতিবাদ করলে মারধরের শিকার হন তামিম। তার মোবাইল-মানিব্যাগও নিয়ে যান অভিযুক্তরা।

“ওই ঘটনার সিসিটিভি ক্যামারের ফুটেজ সংগ্রহে দুপুরে সেখানে গেলে আবারো হামলার শিকার হন তারা। হামলায় গুরুতর জখম হন তিনজন। তাদের ছুরিকাঘাত করা হয়েছে”, রাইসুল বলেন।

আহতদের প্রথমে সাইনবোর্ডের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও পরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

হামলাকারী কয়েকজনকে সিসিটিভি ক্যামেরার ফুটেজে শনাক্ত করা গেছে। এ ঘটনায় মামলা করতে তারা থানায় অবস্থান করছেন বলেও জানান জাতীয় যুবশক্তির নেতা রাইসুল ইসলাম।

তবে রাত সোয়া এগারোটা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারেক বলেন, “যেহেতু সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে সে অনুযায়ী আমরা তদন্ত করছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।