, , ,
শিরোনামঃ
অপরাধমুক্ত শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ: এসপি হাবিবুর রহমান এমপি পুত্র আশাসহ ৮ জনের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ শিশু-কিশোরদের বইমুখী করতে মহল্লায় মহল্লায় পাঠচর্চার আহ্বান মোহাম্মদ হাতেমের হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ‘গালপোড়া রঞ্জু’ গ্রেপ্তার ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন সমাজসেবক মনির হোসেন সরদার সিদ্ধিরগঞ্জে ১০ শতাংশ জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকি জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৮ সিদ্ধিরগঞ্জে মাদক, চাঁদাবাজি সহ নানা কর্মকান্ডে বিতর্কিত মোক্তার গ্রেপ্তার নারায়ণগঞ্জে একযোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

শিশু-কিশোরদের বইমুখী করতে মহল্লায় মহল্লায় পাঠচর্চার আহ্বান মোহাম্মদ হাতেমের

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
শিশু-কিশোরদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে প্রতিটি মহল্লা ও ঘরে ঘরে পাঠচর্চার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন (এনজিএ) ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।

শনিবার (৩ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ নগরীর মিশনপাড়া এলাকায় সুখবাস রওশন প্যালেস সোসাইটির ছাদের একটি কক্ষে ‘এনজিএ স্টাডি সার্কেল’-এর সুখবাস ইউনিট উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

মোহাম্মদ হাতেম বলেন, শিশুদের মধ্যে মানবিক গুণাবলি ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে বই পড়ার কোনো বিকল্প নেই। সুখবাস ইউনিটে শিশু-কিশোরদের বই পড়ার সুযোগ তৈরি করার এমন উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।

তিনি বলেন, শুধু শিশুদের হাতে বই তুলে দিলেই হবে না, তাদের মধ্যে নিয়মিত বই পড়ার অভ্যাসও তৈরি করতে হবে। বই পড়ার পর শিশুদের নিয়ে কুইজ, পরীক্ষা বা বিভিন্ন ধরনের পাঠভিত্তিক আয়োজন করা যেতে পারে। এসব কার্যক্রমে ভালো করা শিশুদের পুরস্কৃত করলে বই পড়ার প্রতি তাদের আগ্রহ আরও বাড়বে।

মোহাম্মদ হাতেম আরও বলেন, ছোটবেলায় বই পড়ে অর্জিত জ্ঞান ও মূল্যবোধ মানুষের মনে দীর্ঘদিন প্রভাব ফেলে। শৈশবে পাওয়া এই শিক্ষা অনেক সময় সারা জীবন একজন মানুষকে পথ দেখায়। তাই শিশু-কিশোরদের পাশাপাশি তরুণ প্রজন্মকেও বই পড়ার সঙ্গে সম্পৃক্ত করতে প্রতিটি মহল্লা ও ঘরে ঘরে পাঠচর্চার পরিবেশ গড়ে তোলা প্রয়োজন।

স্টাডি সার্কেলে শিশুদের উপযোগী বই রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিশুদের আকৃষ্ট করার মতো মানসম্মত ও সহজপাঠ্য বই দিয়ে তাদের পড়ার অভ্যাস তৈরি করতে হবে। শুরুতে গল্প, বিজ্ঞান, ইতিহাস ও জ্ঞানভিত্তিক আকর্ষণীয় বইয়ের মাধ্যমে তাদের আগ্রহ তৈরি করা গেলে পরবর্তী সময়ে ধীরে ধীরে বিভিন্ন ধরনের বই পড়ার সুযোগ সৃষ্টি করা সম্ভব।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি তাদের জ্ঞান, কল্পনাশক্তি, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যেই সুখবাস ইউনিটে এনজিএ স্টাডি সার্কেলের যাত্রা শুরু হয়েছে। নিয়মিত পাঠচক্র ও বিভিন্ন জ্ঞানভিত্তিক কার্যক্রমের মাধ্যমে শিশু-কিশোরদের বইয়ের সঙ্গে সম্পৃক্ত রাখার পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সুখবাস রওশন প্যালেস সোসাইটির সভাপতি মোহাম্মদ বখতিয়ার সভাপতিত্ব করেন।

এ সময় বক্তব্য দেন নারায়ণগঞ্জ গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন (এনজিএ) ও সুখবাস রওশন প্যালেস মিশনপাড়ার সাধারণ সম্পাদক মঈন আহসান, সহসভাপতি ও নারায়ণগঞ্জ কলেজের ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি অ্যাডভোকেট নবী হোসেন, সুখবাস সোসাইটির সহসভাপতি নাদিম আলম, নুরুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।