বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা রূপগঞ্জ ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলসহ ছিনতাইকারী গ্রেপ্তার বন্দরে ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আড়াইহাজারের নষ্ট হওয়া খালগুলো খনন করে পূর্বের রূপে ফিরিয়ে আনবো: সংসদ সদস্য আজাদ ফতুল্লায় ইটিপি না থাকায় ডাইং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন  বন্দরে চতুর্থ শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় পলাতক আসামিকে গ্রেপ্তার মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে আইনগত সহায়তা দিবস পালিত পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন সচেতনতামূলক মতবিনিময় সভা  ঢাকায় শ্রমিক সমাবেশকে ঘিরে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক আসলামের ব্যাপক প্রস্তুতি 

রূপগঞ্জের আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘর গুড়িয়ে দিলো দুর্বৃত্তরা: থানায় মামলা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

রূপগঞ্জের সরকারি আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘর ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৫ মে) রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এ ঘটনাটি ঘটে। পরবর্তিতে মঙ্গলবার (৬ মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম ও রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা থানায় একটি মামলা দায়ের করেন।

জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি গভীর রাতে একদল দুর্বৃত্ত আশ্রয়ণ প্রকল্পে অতর্কিত হামলা চালিয়ে সেখানের বাসিন্দাদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। এরপর তারা ২০টি ঘর ভাঙচুর করে দরজা-জানালাসহ ভেতরে থাকা বিভিন্ন সামগ্রী লুট করে।

উপজেলা সহকারী কমিশনার তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় মুড়াপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, ‘ভূমি অফিসের কর্মকর্তারা মামলা করেছে। সেটির তদন্ত চলছে। কে বা কারা করেছে সেটি খতিয়ে দেখছি। এই মামলায় এ পর্যন্ত (৭ মে, দুপুর) কেউকে আটক করা হয়নি, আমরা দুর্বৃত্তদের আটকের চেষ্টা চালাচ্ছি।’

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।