বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা রূপগঞ্জ ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলসহ ছিনতাইকারী গ্রেপ্তার বন্দরে ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আড়াইহাজারের নষ্ট হওয়া খালগুলো খনন করে পূর্বের রূপে ফিরিয়ে আনবো: সংসদ সদস্য আজাদ ফতুল্লায় ইটিপি না থাকায় ডাইং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন  বন্দরে চতুর্থ শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় পলাতক আসামিকে গ্রেপ্তার মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে আইনগত সহায়তা দিবস পালিত পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন সচেতনতামূলক মতবিনিময় সভা  ঢাকায় শ্রমিক সমাবেশকে ঘিরে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক আসলামের ব্যাপক প্রস্তুতি 

রূপগঞ্জ ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলসহ ছিনতাইকারী গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

রূপগঞ্জ থানা পুলিশ ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলসহ একজনকে গ্রেপ্তার করেছে

রূপগঞ্জ থানা পুলিশ ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলসহ একজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই করা আরেকটি মোটর সাইকেলও।

গত রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে নয়টায় কাঞ্চন ব্রিজের ঢাকামুখী ঢাল থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।

অভিযানে নেতৃত্ব দেন এসআই হারুনুর রশিদ।

গ্রেপ্তার আসামি রিফাত (২৪) উপজেলার দক্ষিণবাগ এলাকার মোবারক ভূইয়ার ছেলে।

এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, আসামির কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-৫৯৯৩২৬) উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এছাড়া ছিনতাই হওয়া আরও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিসহ পলাতক আরও ২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

রূপগঞ্জ থানা পুলিশ জানায়, যেকোনো ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।