, , ,
শিরোনামঃ
আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির পর খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ: সজল শীতলক্ষ্যায় প্রতিমা বিসর্জনে শেষ হলো নারায়ণগঞ্জের দুর্গোৎসব বিজয়া দশমীতে নারায়ণগঞ্জে বিসর্জনের প্রস্তুতি পরিদর্শনে বিভাগীয় কমিশনার প্রতিমা বিসর্জন হবে, সম্প্রীতি নয়’—নারায়ণগঞ্জে বিভাগীয় কমিশনার নিট কনসার্নের বিরুদ্ধে মন্দিরের জমি দখলচেষ্টার অভিযোগ, সমাধানে ২৬ অক্টোবর বৈঠক সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬ দুর্গাপূজায় শহীদ রিয়া গোপের পরিবারের পাশে এনসিপি নেতারা সোনারগাঁয়ে পূজামণ্ডপের নেতাদের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিলেন এমপি মান্নান আমরা সবাই বাংলাদেশি, সবাই এক’— নারায়ণগঞ্জে পূজামণ্ডপে এমপি আজাদ সিদ্ধিরগঞ্জে নীট কনসার্নের বিরুদ্ধে মন্দিরের জমি দখলের অভিযোগ, বিসর্জন না দেওয়ার ঘোষণা

বিজয়া দশমীতে নারায়ণগঞ্জে বিসর্জনের প্রস্তুতি পরিদর্শনে বিভাগীয় কমিশনার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

মাতৃবিদায়ের বেদনা আর বিজয়ার আনন্দে আজ মুখর সনাতন ধর্মাবলম্বীদের হৃদয়। পূজা-অর্চনা, পুষ্পাঞ্জলি, সিঁদুর খেলা ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার (২১ অক্টোবর) শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। প্রতিমা বিসর্জনকে নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ করতে নারায়ণগঞ্জের প্রধান বিসর্জনস্থল ৫ নম্বর ঘাটসহ জেলার বিভিন্ন স্থানে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।

বিজয়া দশমী উপলক্ষে বুধবার বিকেলে নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাটের বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও প্রতিমা বিসর্জনের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন এবং সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনের শুরুতে তিনি নগরীর নিতাইগঞ্জের লক্ষ্মী মন্দির, বলদেব মন্দির, চাষাঢ়ার গোপাল জিউর বিগ্রহ মন্দির ও সিদ্ধিগোপাল আখড়াসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। সেখানে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সুধীজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাইমা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনুর খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

মতবিনিময়কালে বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। আবহমানকাল ধরে এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে আসছেন। শারদীয় দুর্গাপূজা সেই সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। নারায়ণগঞ্জও ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদাহরণ।

তিনি বলেন, বর্তমান সরকার সব ধর্মের মানুষের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবারের দুর্গোৎসব নির্বিঘ্ন করতে সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা বিভাগের প্রতিটি পূজামণ্ডপে প্রশাসন, পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে, যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্ভয়ে ও আনন্দঘন পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন।

৫ নম্বর ঘাটে বিসর্জনের প্রস্তুতি পরিদর্শন

বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে বিকেলে শীতলক্ষ্যা নদীর ৫ নম্বর ঘাটের বিসর্জনস্থল পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

বিসর্জনস্থলের প্রস্তুতি পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার বলেন, বিজয়া দশমী উপলক্ষে ৫ নম্বর ঘাটসহ নারায়ণগঞ্জের বিভিন্ন বিসর্জনস্থলের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করা হয়েছে। জেলা প্রশাসন অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজন সম্পন্ন করেছে। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় ভক্তরা শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মাধ্যমে এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ঢাকা রেঞ্জের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নারায়ণগঞ্জের প্রতিটি পূজামণ্ডপ ও বিসর্জনস্থলে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিমা বিসর্জনের সময় নৌ পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবে। পাশাপাশি গুজব প্রতিরোধে সাইবার টিমও কাজ করছে।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ভক্তরা যাতে নিরাপদে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দিতে পারেন, সে জন্য ৫ নম্বর ঘাটসহ জেলার সব বিসর্জনস্থলে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ঘাটগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, ক্রেন, নৌকা, ফায়ার সার্ভিস, মেডিকেল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা ও নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৫ নম্বর ঘাট এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। সবার সহযোগিতায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, শান্তি ও উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রস্তুতির মধ্য দিয়ে নারায়ণগঞ্জে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।