, , ,
শিরোনামঃ
মহানগর যুবদলের প্রতিবাদ মিছিলে আবুল বাসার বাদশা ও অনি’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান চাকরির প্রলোভন দেখিয়ে চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র ; চক্রের চার সদস্য গ্রেপ্তার  ডিশ ব্যবসায়ী নাসির হত্যা বিচারের দাবিতে স্বজন ও এলাকাবাসীর রাস্তা অবরোধ ও বিক্ষোভ  আওয়ামীলীগের অপপ্রচার ষড়যন্ত্রের প্রতিবাদে সজল-সাহেদের নেতৃত্বে বিশাল মিছিল  চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন মানবিক ডিসি জাহিদ কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা ডিএনডি খালের পাশে অবৈধ কলকারখানার দূষণ রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ফতুল্লায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকসহ দুইজন আটক

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা, গাঁজা, ফেনসিডিল ও দেশি-বিদেশি মুদ্রা’সহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১১।

রোববার (২৯ জুন) সন্ধ্যা ৭টায় ফতুল্লা থানার দক্ষিণ মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা, ৫০ গ্রাম ইয়াবার গুড়া, ১০০ গ্রাম গাঁজা ও ১ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করে। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৪ লাখ ৫ হাজার ৭২০ টাকা এবং বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়।

আটককৃত মো. আল আমিন (৩৫), ফতুল্লার মাসদাইর এলাকার আবুল হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন ধরে ফতুল্লা এলাকায় ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

অন্যদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় ফতুল্লার মাসদাইর ছোট কবরস্থান এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে র‌্যাব-১১। এ সময় ৫টি ছোরা, ২টি চায়নিজ কুড়াল, ১টি লোহা কাটার যন্ত্র, ২টি লোহার পাইপ (মাথায় সাইকেলের চেইন সংযুক্ত), ১টি নকুল ডাস্টার এবং ১০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে আটক করা হয়।

আটককৃত রেনু রিনা (৫৫), ফতুল্লা থানার দক্ষিণ মাসদাইর এলাকার সহিদ মিয়া হোসেন আলীর মেয়ে। জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন ধরে ফতুল্লা এলাকায় ভয়ভীতি দেখিয়ে গাঁজা বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

র‌্যাব-১১ জানায়, মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে তাদের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।