, , ,
শিরোনামঃ
মহানগর যুবদলের প্রতিবাদ মিছিলে আবুল বাসার বাদশা ও অনি’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান চাকরির প্রলোভন দেখিয়ে চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র ; চক্রের চার সদস্য গ্রেপ্তার  ডিশ ব্যবসায়ী নাসির হত্যা বিচারের দাবিতে স্বজন ও এলাকাবাসীর রাস্তা অবরোধ ও বিক্ষোভ  আওয়ামীলীগের অপপ্রচার ষড়যন্ত্রের প্রতিবাদে সজল-সাহেদের নেতৃত্বে বিশাল মিছিল  চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন মানবিক ডিসি জাহিদ কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা ডিএনডি খালের পাশে অবৈধ কলকারখানার দূষণ রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ফতুল্লায় ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জের ফতুল্লায় মমিন নামে এক ইজিবাইক চালককে বেধরক মারধর করে হত্যা করার অভিযোগ উঠেছে। স্থানীয়রা এ ঘটনায় ৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ফতুল্লার পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মমিন ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার জালাল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর চারজন যুবক মমিনকে মৃত অবস্থায় তার বাড়িতে নিয়ে আসে। মৃতদেহে মারধরের বিভিন্ন আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়। সন্দেহ হলে স্থানীয়রা চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

নিহত মমিনের পরিবার জানান, মমিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং তার মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পরিবার দ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াছিন আরাফাত বলেন, “আটক চারজনকে জিজ্ঞাসাবাদ চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের একাধিক স্থানে নীলা-ফোলা দাগ রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ইসদাইর এলাকার ইজিবাইক গ্যারেজ থেকে গাড়ি নিয়ে পঞ্চবটি এলাকায় যাওয়ার পর এই ঘটনা ঘটে।”

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।