সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
পাঠানটুলিতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ বিএনপি নেতার ছেলে পাঁচদিন পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু  সোনারগাঁয়ে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ; পরিবারের দাবি পরিকল্পিত হত্যা সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার  জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের দোয়া ও তোবারক বিতরণ শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাকির খাঁনের উদ্যােগে মিলাদ ও দোয়া মাহফিল  জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে ৬ নং ওয়ার্ড বিএনপির দোয়া জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বিএনপি নেতা মো: মিয়া চাঁনের উদ্যােগে মিলাদ ও দোয়া মাহফিল ডিসির তদারকিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের শান্তিপূর্ণ ঈদ উদযাপন সহ শিল্পাঞ্চলে বিরাজ করছে স্বস্তি ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার  শুভেচ্ছা জানিয়েছেন মশিউর রহমান রনি

পাঠানটুলিতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ বিএনপি নেতার ছেলে পাঁচদিন পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেছেন আসিফ ঢালী (২৫) নামে এক যুবক।

নিহত আসিফ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা মো. বোরহান উদ্দিন ঢালীর ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের বাবা বোরহান উদ্দিন জানান, গত ২৫ মে দুপুরে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার নিট কনসার্ন লিমিটেডের ২ নম্বর গেটসংলগ্ন কুদ্দুছ মিয়ার চারতলা ভবনের নিচতলায় একটি দোকানের ভেতরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আসিফ গুরুতর অগ্নিদগ্ধ হন।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠান।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩০ মে) দুপুর আনুমানিক পৌনে ২টার দিকে সে মারা যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. মোস্তফা কামাল জানান, তিতাস গ্যাস লাইনে প্লাস্টিকের একটি বন ফ্লাগ ছিল সেখান থেকে গ্যাস লিকেজ হয়ে  বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে নারায়ণগঞ্জ ফায়ারসার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বিস্ফোরণের পরে ঘটনাটি আমাদেরকে জানানো হয়নি।

নিহতের মরদেহ ঢাকা মেডিকেল থেকে আইনানুগ কার্যক্রম শেষে ৩১ মে রবিবার বাদ আছর পাঠানটুলি জামে মসজিদে নামাজে জানাযা শেষে দাফন সম্পুর্ন করা হয়।

উল্লেখ্য, চলতি মাসে নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ জনিত এ নিয়ে চারটি  বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১০ জন প্রাণ হারায়।

এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।