রবিবার, ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সাবেক মেয়র আইভীর জামিন-আটক প্রসঙ্গে প্রশ্ন তুললেন সাংবাদিক ডেভিড বার্গম্যান মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ওমরাহ পালনে সৌদি আরবে মাসুদুজ্জামান  নবনির্বাচিত দুই এমপিকে গ্রাজুয়েটস এসোসিয়েশনের সংবর্ধনা  ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক দোকানদারকে পিটিয়ে রক্তাক্ত জখম, নগদ টাকা লুট ত্বকী হত্যার দ্রুত বিচার চেয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে ২৪ বিশিষ্ট নাগরিকের হস্তক্ষেপ কামনা  মাসুদুজ্জামানের উদ্যােগে ১২ শ দুস্থ পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ  সিমরাইলে স্টিকারের মাধ্যমে চাঁদা আদায়ের টাকা ২৪ ঘন্টার মধ্যে ফেরত দেওয়ার আহবান সজীবের নৌমন্ত্রীকে জাকির খানের পক্ষে ফুলেল শুভেচছা জানিয়েছেন বিএনপি নেতা দিদার খন্দকার  অবরোধকারী শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ,  আহত ১০ নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত

নৌমন্ত্রীকে জাকির খানের পক্ষে ফুলেল শুভেচছা জানিয়েছেন বিএনপি নেতা দিদার খন্দকার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জে প্রথমবারের মতো সফরে আসা সড়ক পরিবহন ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপিকে ফুলেল তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষে তাকে এই শুভেচ্ছা জানান মহানগর বিএনপির ১৪নং ওয়ার্ড সভাপতি ও নাসিক কাউন্সিলর পদপ্রার্থী মোঃ দিদার খন্দকার। একইসঙ্গে জনদুর্ভোগ লাঘবে খেয়াঘাটের পন্টুন মেরামতের দাবি জানালে মন্ত্রী দ্রুত তা সমাধানের আশ্বাস দেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় নৌমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জ টার্মিনাল পরিদর্শনে আসেন। সফরকালে তিনি নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাল্ক টার্মিনাল, ড্রেজার বেইজ এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জ নদীবন্দরের মাছঘাট এলাকায় নির্মিতব্য টার্মিনাল ভবনের কাজের অগ্রগতি ঘুরে দেখেন।

পরিদর্শনকালে মন্ত্রী শেখ রবিউল আলম এবং নৌ প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিবের সঙ্গে সাক্ষাৎ করেন মহানগর বিএনপির ১৪নং ওয়ার্ড সভাপতি ও নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাটের বর্তমান ইজারাদার দিদার খন্দকার। এসময় তিনি শহর ও বন্দর এলাকার মানুষের পারাপারের প্রধান মাধ্যম সেন্ট্রাল খেয়াঘাটের ক্ষতিগ্রস্ত পন্টুনটি (প্লাটুন) দ্রুত মেরামতের জোর দাবি জানান। জনদুর্ভোগের বিষয়টি আমলে নিয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে পন্টুনটি মেরামতের আশ্বাস প্রদান করেন।

সংশ্লিষ্টরা জানান, বিএনপি সরকারের আমলে প্রথমবারের মতো কোনো মন্ত্রী ও প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ পরিদর্শনে এসেছেন। তাদের এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। প্রথম সফরে আসা মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতেই শীর্ষ বিএনপি নেতা জাকির খানের পক্ষে দিদার খন্দকার এই ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বন্দর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।