, , ,
শিরোনামঃ
কেউ চান মাথা গোঁজার ঠাঁই, কেউ চিকিৎসার টাকা—গণশুনানিতে পাশে দাঁড়ালেন মানবিক ডিসি জাহিদ যশোর আবাসিক হোটেলে অভিযান, দুই নারীসহ ১০ জন আটক চাকুরিচ্যুতি থেকে কারাবরণ, তবুও মচকাননি ডা. মজিবুর রহমান যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল তিন তরুণী সিদ্ধিরগঞ্জে হিযবুত তাওহীদের কার্যক্রম বন্ধের দাবিতে ইমাম-ওলামা ঐক্য পরিষদের সেমিনার শব্দদূষণবিরোধী অভিযান চালিয়ে তিনটি যানবাহনকে জরিমানা  নারায়ণগঞ্জে বেশিরভাগ এলাকায় তীব্র গ্যাস সংকট, ভোগান্তি  আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সহ মাদক-কিশোর গ্যাং নির্মূলে সফলতায় সর্ব মহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান মুন্সী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ ঘুষমুক্ত ভূমি সেবায় নজির স্থাপনে সর্বমহলে প্রশংসিত ডিসি মো: রায়হান কবির

নারায়নগঞ্জ-৩ আসনের এমপি মান্নানের রাজনৈতিক সচিব হলেন পুত্র সজীব 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ  

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব।

‎নির্বাচনী এলাকার রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম আরও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে নিয়োগপত্রে উল্লেখ করা হয়েছে।

‎এমপি আজহারুল ইসলাম মান্নান স্বাক্ষরিত নিয়োগপত্রে বলা হয়, খায়রুল ইসলাম সজিব এমপির পক্ষে নির্বাচনী এলাকার বিভিন্ন কার্যক্রম সমন্বয় করবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা করবেন।

‎নিয়োগপত্রে আরও উল্লেখ করা হয়, এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং এমপির নির্দেশক্রমে বলবৎ থাকবে। একই সঙ্গে অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে যথাযথভাবে পালনের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

‎খায়রুল ইসলাম সজিব দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বর্তমানে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বের মাধ্যমে এমপি আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী এলাকার রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে সমন্বয়ের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

‎উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানই এ নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।