নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরবাসীসহ দেশ বিদেশের সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপন।
সোমবার (২৬ মে) সকালে ” নিউজ ২৪ নারায়ণগঞ্জ”কে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এ ঈদ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় সাইফুল ইসলাম আপন বলেন, নারায়ণগঞ্জবাসী তথা সমগ্র মুসলিম উম্মাহর প্রতি অফুরন্ত শুভেচ্ছা।ত্যাগের মহিমায় উদ্ভাসিত হউক প্রতিটি মুমিনের জীবন। এই ঈদ যাতে আমাদের মাঝে ভোগে নয় ত্যাগেই সুখ এবং মানুষের কল্যাণে কাজ করা ও সকলের সাথে সবকিছু ভাগাভাগি করে জীবন উপভোগ করার মানসিকতা জাগ্রত করে তোলে সেই প্রত্যাশা জানাচ্ছি। পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, ধৈর্য, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.) এর ত্যাগের মহিমা থেকে শিক্ষা নিয়ে সমাজে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
আবারও সবাইকে পবিত্র ঈদ-উল-আযহা’র অফুরন্ত শুভেচ্ছা ও অভিনন্দনসহ ঈদ মোবারক।
Leave a Reply