বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সাংসদ আবুল কালাম’কে ফুলেল শুভেচছা জানালেন  বিএনপি নেতা নুর মোহাম্মদ সাংসদ আবুল কালাম’কে ফুলেল শুভেচছা জানালেন মৎসজীবী দলের নেতা মিজানুর রহমান বিএনপির কর্মী পরিচয়ে ৫০ টাকার বিনিময়ে ভুয়া ফ্যামেলি কার্ড ছাপিয়ে বিতরণ আড়াইহাজারে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে আটক সোনারগাঁয়ে প্রিন্সিপ্যাল হান্ড্রেড শপিং মল উদ্বোধন সোনারগাঁয়ে সুদের টাকার জন্য এ রাজমিস্ত্রীকে পিটিয়ে হত্যা পানির ট্যাংক থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার সাংসদ আবুল কালাম’কে ফুলেল শুভেচছা জানালেন মদনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম’কে ফুলেল শুভেচছা জানালেন মোঃ  আক্তার হোসেন কুতুবপুরে এনসিপি ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি 

নারায়ণগঞ্জ ৩’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১ দফা দাবীতে নার্সদের কর্মবিরতি 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জে নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় মহাপরিচালক মাকসুরা নূর সহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং নার্সদের পদায়ন নিশ্চিত করার ১ দফা দাবিতে কর্মবিরতি পালন করা হযেছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নার্সিং সংস্কার পরিষদ, নারায়ণগঞ্জ জেলার আয়োজনে নারায়ণগঞ্জ শহরে অবস্থিত ৩’শ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালের সামনে অনুষ্ঠিত হয় এ কর্ম বিরতি অনুষ্ঠান।

এ সময় নারায়ণগঞ্জ ৩’শ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে কর্মরত নার্সগণ বিভিন্ন শ্লোগান তুলে তাদের এ কর্মসূচি পালন করেন।

খানপুর হাসপাতালে কর্মরত সিনিয়র ষ্টাফ নার্স মো: ছগির হোসাইন এ সময় বলেন, নার্সিং পেশা ও নার্সদের নিয়ে যে কটুক্তি করেছেন মহাপরিচালক মাকসুরা নূর তা কথনোই মেনে নেওয়া যায় না। আমরা রাত নেই দিন নেই ২৪ ঘন্টাই সাধারন রোগীদের সেবায় নিযোজিত থাকি। আমরা এ পেশায় না থাকলে গোটা দেশ স্থবির হয়ে পরবে।

তিনি আরও বলেন, আমাদের একটাি দাবি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদেরকে অপসারণ এবং নার্সদের পদায়ন নিশ্চিত করতে হবে। আমাদের এক দফা দাবি মানা না হলে আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব হাজী মোহাম্মদ সগীর হোসেন, সদস্য শিমু মোদক এর নেতৃত্বে কর্মসূচি পালন করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।