, , ,
শিরোনামঃ
নিজের পকেটের টাকা দিয়ে অচেতন উদ্ধার হওয়া মিলিকে মায়ের কোলে ফেরালেন আনসার কমান্ডার আবুল কালাম বেনাপোল ও শার্শা উন্নয়নে মতবিনিময় সভা এমপি সাবিরা নাজমুল তৃণমূলের উন্নয়নই সরকারের অগ্রাধিকার’ :ডিসি মো: রায়হান কবির দেশের অর্থনৈতিক সঙ্কট উদ্বেগজনক : বিকল্পধারা বাংলাদেশ রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে তিনজনকে কুপিয়ে জখম, থানায় মামলা ফতুল্লায় সিটি পেপার মিলে দূর্ঘটনায় এক শ্রমিক নিহত সোনারগাঁয়ে ১৪৫ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার  ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ সোনারগাঁওয়ে’One Student, One Tree’ কর্মসূচির উদ্বোধনে ১৯ হাজার ৩২০ শিক্ষার্থীকে ২৫ হাজার বৃক্ষের চারা বিতরণ নারায়ণগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ’ সবার আগে বাংলাদেশ’প্রতিপাদ্যে র‍্যালি ও আলোচনা সভা

নারায়ণগঞ্জ ৩’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১ দফা দাবীতে নার্সদের কর্মবিরতি 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জে নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় মহাপরিচালক মাকসুরা নূর সহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং নার্সদের পদায়ন নিশ্চিত করার ১ দফা দাবিতে কর্মবিরতি পালন করা হযেছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নার্সিং সংস্কার পরিষদ, নারায়ণগঞ্জ জেলার আয়োজনে নারায়ণগঞ্জ শহরে অবস্থিত ৩’শ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালের সামনে অনুষ্ঠিত হয় এ কর্ম বিরতি অনুষ্ঠান।

এ সময় নারায়ণগঞ্জ ৩’শ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে কর্মরত নার্সগণ বিভিন্ন শ্লোগান তুলে তাদের এ কর্মসূচি পালন করেন।

খানপুর হাসপাতালে কর্মরত সিনিয়র ষ্টাফ নার্স মো: ছগির হোসাইন এ সময় বলেন, নার্সিং পেশা ও নার্সদের নিয়ে যে কটুক্তি করেছেন মহাপরিচালক মাকসুরা নূর তা কথনোই মেনে নেওয়া যায় না। আমরা রাত নেই দিন নেই ২৪ ঘন্টাই সাধারন রোগীদের সেবায় নিযোজিত থাকি। আমরা এ পেশায় না থাকলে গোটা দেশ স্থবির হয়ে পরবে।

তিনি আরও বলেন, আমাদের একটাি দাবি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদেরকে অপসারণ এবং নার্সদের পদায়ন নিশ্চিত করতে হবে। আমাদের এক দফা দাবি মানা না হলে আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব হাজী মোহাম্মদ সগীর হোসেন, সদস্য শিমু মোদক এর নেতৃত্বে কর্মসূচি পালন করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।