শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজিবের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালিতে জেলা যুবদল নেতাদের মিছিল নিয়ে যোগদান স্বাধীনতা দিবসে বিজয় স্তম্ভে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা  একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল চব্বিশের রাজাকার: রাজিব মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির গৌরব ও আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান স্বাধীনতা দিবসে বিজয় স্তম্ভে জেলা ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা  স্বাধীনতার যে আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ হয়েছিল, আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারিনি: এড. সাখাওয়াত হোসেন  স্বাধীনতা দিবসে বিজয় স্তম্ভে জেলা পুলিশের পুষ্পস্তবক অর্পণ স্বাধীনতার পরও সমাজে নানা ধরনের বৈষম্য রয়ে গেছে: ডিসি সনাতন ধর্মাবলম্বীদের ‘মহাঅষ্টমী স্নান’ উৎসব শুরু সিদ্ধিরগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার 

তীব্র শীতে কাঁপছে নারায়ণগঞ্জ, বেড়ে গেছে রোগের প্রকোপ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
এবছর মাঘ আসার আগে থেকেই তীব্র শীতে কাঁপছে নারায়ণগঞ্জ। হাড় কাঁপানো শীতের সঙ্গে বেড়েছে কুয়াশার দাপটও। মেঘাচ্ছন্ন আকাশ ও তীব্র কুয়াশার ফলে বিগত কয়েকদিন ধরে দেখা মিলছে না সূর্যের। শীতের প্রকোপে ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষ, যা এখন চরম আকার ধারণ করেছে। শীতজনিত রোগের প্রকোপও বেড়ে গেছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় নারায়ণগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ৯৬ শতাংশ দেখা গেছে।

এদিকে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে তাপমাত্রা কমে যাওয়ায় রাস্তায় কমেছে মানুষের চলাচল। উষ্ণতার আশায় কেউ কেউ আগুন জ্বালিয়ে শরীর গরম করে নিচ্ছেন আবার কেউ ভিড় জমাচ্ছেন চায়ের দোকানে।

ঘন কুয়াশা ও শীতের কারণে দূরপাল্লার গাড়িগুলো চলাচল করছে দেরীতে। এছাড়াও শহরের পাঁচ নং খেয়াঘাট ও লঞ্চ ঘাটে গিয়ে দেখা যায় ঘন কুয়াশার কারণে দেরীতে ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো। কুয়াশার কারণে খেয়া পাড়াপাড় করতেও অসুবিধা হচ্ছে।

দিনের তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষ। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অপরদিকে শীতের কাপড় কেনার ধাক্কা সামলাতে হচ্ছে।

এদিকে ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে জেলাজুড়ে শীতজনিত রোগে আক্রান্তের হার বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালগুলোতে ঘুরে সর্দি-জ্বর, নিউমোনিয়ার মত রোগে আক্রান্ত রোগীর চাপও বেড়েছে।

চিকিৎসকদের সাথে কথা বলে জানা যায়, শীতে অস্বাভাবিক ভাবে তাপমাত্রা কমে যাওয়ায় শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা অনেক বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন। এজন্য শিশু ও বয়স্কদের ঠান্ডা থেকে দূরে রাখাসহ সতর্কতা অবলম্বন করতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে শিশু ও বয়স্কদের বের না হওয়াই ভালো।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে চলিত সপ্তাহে নারায়ণগঞ্জসহ দেশব্যাপী স্বাভাবিক বৃষ্টি পাত হতে পারে। বৃষ্টি হলে তাপমাত্রা বাড়তে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।