, , ,
শিরোনামঃ
বন্দরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, দেওয়া হলো পরিবেশবান্ধব বৃক্ষ সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় ৪০ জন গ্রেপ্তার  শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল কাঁচপুরে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সোহেল গ্রেপ্তার  ফতুল্লায় ব্যাংকের বুথের টাকা লুটের প্রস্ততিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার সোনারগাঁয়ে কিশোরী ধর্ষণের অভিযোগে ব্যক্তি আটক আড়াইহাজারে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯টি দোকানকে জরিমানা  সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ জনগণের চাহিদা ও স্থানীয় সমস্যার ভিত্তিতেই নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়ন পরিকল্পনা: মাধবী মার্মা হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জনগণের চাহিদা ও স্থানীয় সমস্যার ভিত্তিতেই নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়ন পরিকল্পনা: মাধবী মার্মা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে স্থানীয় জনগণের চাওয়া-পাওয়া, বাস্তব সমস্যা ও এলাকার প্রয়োজনীয়তাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা।

তিনি বলেন, কোনো এলাকার উন্নয়ন পরিকল্পনা ওপর থেকে চাপিয়ে না দিয়ে স্থানীয় মানুষের সঙ্গে আলোচনা করে প্রয়োজন নির্ধারণ করা জরুরি। কোথায় কী ধরনের উন্নয়ন প্রয়োজন, কোন এলাকায় কী সমস্যা রয়েছে এবং জনগণের কী ধরনের দাবি রয়েছে—এসব বিষয় সরেজমিনে পর্যালোচনা ও স্থানীয়দের মতামতের ভিত্তিতেই ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারণ করা হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

অ্যাডভোকেট মাধবী মার্মা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অতিরিক্ত দায়িত্ব হিসেবে নারায়ণগঞ্জ-৪ আসনের দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব পাওয়ার পর এ আসনের বিভিন্ন এলাকার বাস্তব পরিস্থিতি সম্পর্কে ধারণা নিতে তিনি পর্যায়ক্রমে সংশ্লিষ্ট এলাকা ও সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করছেন। এর অংশ হিসেবে প্রথমবারের মতো নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিদর্শনে এসেছেন তিনি।

তিনি আরও বলেন, “কোথায় উন্নয়নমূলক কাজ প্রয়োজন, কোথায় জনগণের কী দাবি রয়েছে এবং কোন এলাকায় কী ধরনের সমস্যা রয়েছে—এসব বিষয় স্থানীয়দের কাছ থেকেই জানতে চাইছি। জনগণের মতামত ও বাস্তব প্রয়োজন বিবেচনা করেই ভবিষ্যতে কোথায় এবং কীভাবে কাজ করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

উন্নয়ন পরিকল্পনায় ভারসাম্য ও প্রয়োজনভিত্তিক অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করে মাধবী মার্মা বলেন, কোনো এলাকার প্রতি পক্ষপাত না করে প্রকৃত প্রয়োজন চিহ্নিত করতে হবে। যেসব এলাকায় অবকাঠামোগত উন্নয়ন, কারিগরি সহায়তা কিংবা সরকারি সহযোগিতা প্রয়োজন, সেসব বিষয় চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।

তিনি বলেন, জনগণের জীবনমানের উন্নয়ন, নাগরিকসেবা সহজীকরণ এবং স্থানীয় সমস্যার টেকসই সমাধানকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়নে কাজ করতে চান। এ জন্য প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণের সমন্বিত সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

সদর উপজেলা পরিদর্শনকালে তিনি উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং নাগরিকদের বিভিন্ন সমস্যা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার মান ও জনগণের প্রয়োজনীয়তা সম্পর্কেও খোঁজ নেন।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, প্রকৌশলী ইয়াসিন আরাফাত, ফতুল্লা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনিসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।