, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির পরীক্ষা অসুস্থ প্রতিযোগিতা নয়, মেধা প্রকাশের ক্ষেত্র: ডিসি জাহিদুল ফতুল্লা থানা এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক হলেন আতিকুর রহমান মুন্না নজরুলের সাম্য-মানবতার চেতনা ও দেশপ্রেমের আদর্শ নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে হবে’ : প্রধানমন্ত্রী তারেক রহমান ফতুল্লায় অপহরণের পর হত্যা; লেপ-তোশকে মোড়ানো বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার  এইচএসি পরীক্ষার্থীদের দোয়া ও শুভকামনা জানালেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ নিজাম উদ্দিনের কোটি টাকায় নেওয়া দুই ঘাটের ইজারা বাতিল করল বিআইডব্লিউটিএ জন্ম-মৃত্যু নিবন্ধনে ‘দৃষ্টান্তমূলক সাফল্য’ অর্জনে সোনারগাঁও ইউএনও’কে বিশেষ প্রশংসাপত্র দিল নারায়ণগঞ্জ জেলা প্রশাসন বাবাকে বাঁচান, পড়াশোনা বন্ধ হয়ে যাবে, ঔষধ কেনার টাকাও নেই- মানবিক ডিসির গণশুনানিতে অসহায় মানুষের আর্তনাদ ও সমাধান

গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সদর উপজেলায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ

০৬ মে, ২০২৫ খ্রি. মঙ্গলবার জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ কর্তৃক গৃহীত ‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সদর উপজেলার অংশীজনদের নিয়ে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় সম্মানিত অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল ওয়ারেছ আনসারী, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), নারায়ণগঞ্জ।

কর্মশালায় পরিবেশ আন্দোলনের কর্মী, বৃক্ষপ্রেমী, বিভিন্ন নার্সারির মালিক, এনজিও প্রতিনিধি, বিডি ক্লিনের স্বেচ্ছাসেবী, স্কাউটের ব্যক্তিবর্গ, শিক্ষক, কলেজের শিক্ষার্থী, জেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা পর্যায়ের কর্মকর্তা, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের কৃষি উপ-সহকারী কর্মকর্তা, সিটি করপোরেশনের প্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবীগণ অংশগ্রহণ করেন।

কর্মশালায় ‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও সিটি এলাকায় গাছ রোপনের স্থান চিহ্নিত করা ও গাছের ধরণ এবং পরিমাণ নির্ধারণের জন্য ইউনিয়নভিত্তিক গ্রুপ ওয়ার্ক ও প্রেজেন্টেশন নেয়া হয়। একইসাথে ইউনিয়ন ও সিটি করপোরেশন এলাকায় এ কর্মসূচি বাস্তবায়নের জন্য টিম বিল্ডিং ও কমিউনিটি গঠন করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।