মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
জেলা প্রশাসক রায়হান কবীরের সাথে না:গঞ্জ জার্নালিস্ট ইউনিটির সৌজন্য সাক্ষাৎ  রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ ড্রেজার তৈরি করে নদী থেকে মাটি তোলা হচ্ছে: সাংসদ আল-আমিন সংসদের প্রথম অধিবেশনে মেডিকেল কলেজের দাবি উত্থাপনের আহ্বান তারিকুল সুজনের ফতুল্লায় ভেকু দিয়ে মাটি তুলতে গিয়ে তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে সোয়েটার কারখানায় আগুন রূপগঞ্জে চুরির অভিযোগে তিন নারীর চুল কেটে গাছের সঙ্গে বেঁধে মারধর রূপগঞ্জে পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার রূপগঞ্জে ১২ কেজি গাঁজাসহ এক নারীকে আটক সোনারগাঁয়ের মাটিতে আর কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না: সাংসদ মান্নান নবাগত নাসিক প্রশাসক কে বিএনপি নেতা বাবুদের ফুলেল শুভেচছা  সেলিম মন্ডল হত্যা মামলায় আইভী গ্রেপ্তার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর

গত ১৫ বছর আমরা ভোট দিতে পারিনি, এবার আমরা শান্তিপূর্ণভাবে ভোট দেব: মোহাম্মদ শাহআলম 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহ আলম তিনি বলেন, “দেশের অর্থনীতি উন্নয়নের জন্য বক্তাবলীর অবদান অনেক। এখানকার মানুষ বিদেশে থাকেন। আপনাদের ভালোবাসার এই প্রমাণ এই জনসমুদ্র। আপনাদের সাথে নিয়ে নির্বাচন করব। নির্বাচিত হলে বক্তাবলীর সকল সমস্যা সমাধান করবেন বলে আশ্বাস দিয়েছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে শাহ আলম বক্তাবলী ইউনিয়ন পরিষদ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “গত ১৫ বছর আমরা ভোট দিতে পারিনি। এবার আমরা শান্তিপূর্ণভাবে ভোট দেব। কোনো সন্ত্রাস, চাঁদাবাজি বা দস্যুতা থাকবে না। মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। বক্তাবলিতে সব সময় বিএনপির ঘাটতি ছিল এবং এখনও আছে।”

এ সময় তিনি উপস্থিত সকলের কাছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, জেলা বিএনপির সদস্য নাজিম হাসান মিটু, একরামুল কবির মামুন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, কুতুবপুর ইউনিয়নের সাবেক সভাপতি এম এ আকবর, সাবেক সাধারণ সম্পাদক তাহের মোল্লা, কাশিপুর ইউনিয়ন বিএনপির আমিনুল ইসলাম এবং ফতুল্লা থানা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আরাফাত আলম জিত প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।