শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজিবের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালিতে জেলা যুবদল নেতাদের মিছিল নিয়ে যোগদান স্বাধীনতা দিবসে বিজয় স্তম্ভে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা  একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল চব্বিশের রাজাকার: রাজিব মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির গৌরব ও আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান স্বাধীনতা দিবসে বিজয় স্তম্ভে জেলা ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা  স্বাধীনতার যে আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ হয়েছিল, আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারিনি: এড. সাখাওয়াত হোসেন  স্বাধীনতা দিবসে বিজয় স্তম্ভে জেলা পুলিশের পুষ্পস্তবক অর্পণ স্বাধীনতার পরও সমাজে নানা ধরনের বৈষম্য রয়ে গেছে: ডিসি সনাতন ধর্মাবলম্বীদের ‘মহাঅষ্টমী স্নান’ উৎসব শুরু সিদ্ধিরগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার 

কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে বন্দর উপজেলার দক্ষিণ অঞ্চল ও উত্তরাঞ্চলের সাধারন মানুষ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
বন্দর প্রতিনিধি : কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে বন্দর উপজেলার দক্ষিণ অঞ্চল ও উত্তরাঞ্চলের সাধারন জনগন। উপজেলার দুই অঞ্চলে তীব্র শীত জেঁকে বসায় হতদরিদ্ররা শীতবস্ত্রের আশায় দিন গুনছে। প্রচন্ড ঠান্ডা কারনে দিনমজুরা কাজকর্মে বের হতে পারছে না। হাটবাজারে কমে গেছে মানুষের আনাগনা। এ ছাড়া উভয় অঞ্চলে শীতজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে বলেও খবর পাওয়া গেছে।

বিভিন্ন তথ্য সূত্রে জানাগেছে, প্রতিদিন ঘন কুয়াশার সাথে বাড়ছে শীতের তীব্রতা। হিমেল হাওয়া আর হালকা শিশির অব্যাহত থাকায় জনজীবন স্থবির হয়ে পড়ছে। কনকনে ঠান্ডায় কাতর হয়ে পরছে হতদরিদ্ররা। শীত নিবারণে সরকারি সহায়তার আশায় দিন গুনছে ভুক্তভোগীরা।

এ ব্যাপারে বন্দর উপজেলার দক্ষিণ অঞ্চলের ঘারমোড়া এলাকার দিনমজুর শ্যামল মিয়া জানান, দেশের অন্যতম বাণিজ্যিক শহর নারায়ণগঞ্জ। সকাল হলেই যে যার মত কাজে বের হয়ে পরে। কিন্তু শীতের তীব্রতা বের যাওয়ায় সবারই কাজকর্ম থমকে গেছে। কর্মজীবীরা সময় মত ঘর থেকে বের হতে পারছে না। শীতের তীব্রতা বের যাওয়ার কারনে রিমিমত গ্রামগঞ্জের হাটবাজার গুলোতে জনশূর্ন হয়ে পরেছে। শীতের কারনে চরম দুর্ভোগ্য রয়েছে শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ। এদের মধ্যে অনেকে গরম কাপড়ের অভাবে চরম কষ্টে দিন কাটচ্ছে । সরকারে সহায়তা আশায় রয়েছে তারা। এখন পর্যন্ত এ তীব্র শীতে সরকারি কোন সহায়তা পায়নি সাধারন জনগন।

এ ব্যাপারে উত্তররাঞ্চলের বাসিন্দা মিজান জানান, আমাদের এখানে সকালে সূর্যের দেখা মিলছে না। দিন দিন কমে যাচ্ছে তাপমাত্রা। অতিরিক্ত শীত থাকার কারনে বিশেষ করে শিশু ও বৃদ্ধারা ঠান্ডা ও এজমা রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পরেছে। তীব্র শীত পেরিয়ে গেলেও শীতার্তদের সাহায্যে কেউ এগিয়ে আসছে না।

বন্দর উপজেলার দক্ষিন অঞ্চল ও উত্তরাঞ্চল হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষে সাহায্যে নারায়ণগঞ্জ ৫ আসনের নব নির্বাচিত এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিম ওসমান, নারায়ণগঞ্জ সিটি মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী,জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীলের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে বন্দর উপজেলার উভয় অঞ্চলের হতদরিদ্র জনসাধারন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।