শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজ পরিদর্শনে ডিসি মোঃ রায়হান কবির হাজীগঞ্জে ভূমিদস্যুদের কবল থেকে ঈদগাহ রক্ষার দাবিতে স্থানীয় মুসুল্লিদের বিক্ষোভ ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৫ জনের মধ্যে আর কেউ বেঁচে নেই ফতুল্লায় মাদকাসক্ত বড়ভাই ধারালো বটি দিয়ে কুপিয়ে ছোটভাইকে হত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে মহানগর যুবদলের ব্যাপক প্রস্তুতি সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার নারায়ণগঞ্জ পিবিআই আইন শৃংখলা পরিস্থিতি রক্ষায় গুরুত্বপূর্ন অবদান রাখায় ৩ তদন্তকারী কর্মকর্তাকে আইজি ব্যাজ প্রদান জিমখানার শীর্ষ মাদক ব্যবসায়ী আলো গংদের নতুন কৌশলে ক্ষুব্ধ; ফের এলাকাবাসীর বিক্ষোভ বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে নারীসহ ৬ জন পলাতক আসামি গ্রেপ্তার 

আলোচিত জুবায়ের হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জে আলোচিত হকার জুবায়ের হত্যা মামলায় আদালত ৪ জনের মৃত্যুদণ্ড ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে । মঙ্গলবার (৬ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া এ রায় ঘোষণা করেন।

এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ইকবাল হোসেন (৩৩), মো. স্বপন (৪৫), সায়মন ওরফে ইউনুস মিয়া (২২) এবং আনোয়ার হোসেন সানি (২৩)। একইসাথে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, রাসেল হোসেন (২৩) ও হাসান আল মামুন (১৮)।

নিহত হকার জুবায়ের হলেন ফতুল্লার উত্তর মাসদাইরের বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে।

এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি রাসেল হোসেন পলাতক থাকলেও বাকিরা আদালতে উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০২১ সালের ১৪ অক্টোবর বিকেলে শহরের সাধু পৌলের গির্জার সামনে সাদেকের জুতার দোকানে কাজ করছিলেন জুবায়ের। ফুটপাতে দোকান বসানো নিয়ে হকার স্বপনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে স্বপন তাকে বলাকা পেট্রোল পাম্পের সামনে নিয়ে মারধর শুরু করে। পরে ইকবাল পাশের দোকান থেকে ধারালো ছুরি এনে জুবায়েরকে কুপিয়ে জখম করে। অন্যান্য আসামিরাও তাকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়।স্থানীয়রা জুবায়েরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর জুবায়েরের মা মুক্তা বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ইকবালসহ আটজনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতপরিচয় আরও পাঁচজনকে আসামি করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।