মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের সহযোগিতায় সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ নাসিক ৮ নং ওয়ার্ডসহ নারায়ণগঞ্জবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী দেলোয়ার হোসেন খোকন এর শুভেচ্ছা  নারায়ণগঞ্জবাসীকে চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি মোঃ মাসুম প্রধানের শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা “মানুষের ভালোবাসার চেয়ে বড় কোনো অর্জন নেই: বিশিষ্ট ব্যবসায়ী মো: সাগর মিয়া ঈদুল আজহা ত্যাগ ও আত্মোৎসর্গের শিক্ষা নিয়ে আসে,অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল ঈদ উপলক্ষে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে র‍্যাবের বিশেষ টহল ও চেকপোস্ট ডিসি জাহিদের উদ্যোগে উৎসবে নতুন সংস্কৃতি: ‘দাম কমেছে পণ্যের, উৎসব হবে সকলের’ দেশবাসীসহ নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নাসিক ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ দিদার খন্দকার নাসিকের ১১৩৫ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সরকার কাজ করছে: সাংস্কৃতিক প্রতিমন্ত্রী 

আমাদের লক্ষ্য একটাই- গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফেরানো: মান্নান

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, “আমাদের প্রাণের দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীক আমার হাতে তুলে দিয়ে তৃণমূল নেতাকর্মীদের দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামের স্বপ্নকে মূল্যায়ন করেছেন। ১৭ বছর রাজপথে নির্যাতিত, ত্যাগী ও সংগ্রামী কর্মীদের চোখে আজ আশার আলো জ্বলেছে।”

বুধবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার পিরোজপুর এলাকায় এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “ধানের শীষের বিজয় মানেই মানুষের মুক্তি। আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে ইনশাআল্লাহ নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।”

এ সময় তিনি সকল নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “এই নির্বাচনে কোনো ভেদাভেদ নয়, আমাদের লক্ষ্য একটাই- গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফেরানো।”

বিএনপি নেতা মাসুম রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, আজহারুল ইসলাম মান্নানের বড় মেয়ে মারিয়া ইসলাম মুন্নি ও পুত্রবধূ সাদিয়া ইসলাম জুঁই।

মারিয়া ইসলাম মুন্নি বলেন, “ধানের শীষ মানে মানুষের আশা ও পরিবর্তনের প্রতীক। নারায়ণগঞ্জ-৩ আসনের নারীরা আজ জেগে উঠেছে। আমরা নারী সমাজ ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখব।”

সাদিয়া ইসলাম জুঁই বলেন, “৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে নারীরা নিরাপদ জীবন, কর্মসংস্থান ও অধিকার ফিরে পাবে। তাই আসন্ন নির্বাচনে আমরা নারীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেব এবং বিজয় নিশ্চিত করব।”

এ সময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রধান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, বিএনপি নেতা বি.এম ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসাইন, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক হান্নান বেপারী, সহ-প্রচার সম্পাদক সোরহাব হোসেন, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পরে আজহারুল ইসলাম মান্নান, তাঁর পরিবারের সদস্য ও স্থানীয় নেতারা ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে নারীদের মাঝে গণসংযোগ চালান এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।