, , ,
শিরোনামঃ
সম্মাননা ও ভালোবাসায় সিক্ত বহু গুণে গুণান্বিত নাট্যজন আনিসুল ইসলাম সানি চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  ছিনতাইকারী আখ্যা দিয়ে হত্যা; জিসানকে পেটানোর ঘটনায় ‘আল ফালাহ’র সম্পৃক্ত অস্বীকার নেতাদের আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতির ভাইয়ের বিরুদ্ধে চিকিৎসককে মারধরের অভিযোগ  নারায়নগঞ্জে শব্দ দূষণবিরোধী অভিযানে ৫ টি যানবাহনকে জরিমানা  ফতুল্লায় ছিনতাইকারী অপবাদ দিয়ে বাসা থেকে ডেকে এনে যুবককে গণপিটুনি দিয়ে হত্যা চট্টগ্রামে ‘নজরুল বর্ষ’ উদযাপনের ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে চারজন গ্রেপ্তার  নারায়ণগঞ্জের গলাচিপায় মাদক-সন্ত্রাসবিরোধী সম্মেলন, যৌথ অভিযান ও পুনর্বাসনে ডিসির আশ্বাস সোনারগাঁয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্যরা 

আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতির ভাইয়ের বিরুদ্ধে চিকিৎসককে মারধরের অভিযোগ 

 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার ছোট ভাই বিল্লাল হোসেন ও তার সঙ্গে থাকা কয়েকজনের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে রোববার (৫ জুলাই) জরুরি বিভাগ ছাড়া হাসপাতালের সব ধরনের চিকিৎসাসেবা সাময়িকভাবে বন্ধ রাখেন চিকিৎসকরা। পরে প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে চিকিৎসাসেবা স্বাভাবিক করা হয়।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, চামুরকান্দি এলাকার ফিরোজা বেগম পেটব্যথার চিকিৎসা নিতে জরুরি বিভাগে আসেন। দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা আব্দুল্লাহ আল কামাল প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীর স্বামী বিল্লাল হোসেনকে একটি ইনজেকশন বাইরে থেকে কিনে আনতে বলেন।

পরে বিল্লাল হোসেন ইনজেকশন কিনে এনে সেটি প্রয়োগ করার অনুরোধ করেন। তবে সে সময় জরুরি বিভাগে অন্য এক গুরুতর রোগীর চিকিৎসা দিচ্ছিলেন আব্দুল্লাহ আল কামাল। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে বিল্লাল হোসেন ও তার সঙ্গে থাকা কয়েকজন আব্দুল্লাহ আল কামালের ওপর হামলা চালিয়ে তাকে কিল-ঘুষি ও লাথি মারেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মী চিকিৎসক ও আনসার সদস্যরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার প্রতিবাদে চিকিৎসকরা জরুরি বিভাগ চালু রেখে হাসপাতালের বহির্বিভাগসহ অন্যান্য চিকিৎসাসেবা সাময়িকভাবে বন্ধ রাখেন। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তিতে পড়তে হয়।

খবর পেয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুর রহমান ও আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা চিকিৎসকদের সঙ্গে কথা বলে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করে পুনরায় চিকিৎসাসেবা শুরু করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন জানান, বিষয়টি স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদকে অবহিত করা হয়েছে। তিনি টেলিফোনে প্রশাসনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।