মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জ নাসিক ৮ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী মান্নানের পক্ষে উঠান বৈঠক  ধলেশ্বরী নদীতে ইটবাহী ট্রলার ডুবি, সাঁতরে বাঁচলেন ১৩ শ্রমিক ইউনিয়নবাসী তিনবার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন,এবারও নির্বাচিত করবেন: মাকসুদ হোসেন ধানের শীষকে আমাদের সকলকে বয়ে নিয়ে যেতে হবে: আবুল কালাম বন্দরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে একজন গ্রেপ্তার  শুধু দল নয়, মাটি ও মানুষের কথাও ভাবতে হবে: গিয়াসউদ্দিন যেই হাত নিয়ে কেন্দ্র দখলে আসবে, সেই হাত জনতা ঐক্যবদ্ধ হয়ে ভেঙে দেবে: আল আমিন নারায়ণগঞ্জের নারীদের নিয়ে ব্যাপক কাজ করবো,তাদের অসুবিধাগুলো সমাধান করবো: নার্গিস মাকসুদ স্বামীর ছুরিকাঘাতে নারী উদ্যােক্তা ইতি মারা যায়, আদালতে সেন্টুর স্বীকারোক্তি  এই নির্বাচনকে ঘিরে যেন কোনো অরাজকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে: মান্নান

প্রধানমন্ত্রীকে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের পক্ষ থেকে অভিনন্দন জানালে যুবলীগ নেতা কাজী শাওন

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ওসমান পরিবারের তিন কর্ণধার এর সম্মানে সড়ক ও নির্মাণাধীন সেতু সহ তিনটি স্থাপনার নামকরণ করায় বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ নেতা কাজী শাওন

রবিবার ৬ই জুন এক সাক্ষাতকারে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ নেতা কাজী শাওন জানান, তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে নামকরণের মাধ্যমে ঐতিহ্যবাহী ওসমান পরিবারকে সম্মান দেয়া হয়েছে।

এ সম্মান গোটা নারায়ণগঞ্জবাসীর। কারণ এ পরিবারটি নারায়ণগঞ্জের মানুষের জন্য প্রজন্মের পর প্রজন্ম কাজ করে যাচ্ছে। যাদের মধ্যে অন্যতম স্বাধীনতা পদক প্রাপ্ত (মরণোত্তর) ভাষা সৈনিক এ.কে.এম সামসুজ্জোহা সাহেব একজন অন্যতম সংগঠক, আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা এবং ভাষা সৈনিক একজন রত্মগর্ভা মা নাগিনা জ্জোহা মানুষের জন্য কাজ করে গিয়েছেন। তেমনি সন্তানদের গড়ে গিয়েছেন।

নারায়ণগঞ্জবাসী সকলেরই প্রাণের দাবী ছিল, অবশেষে সেটা বঙ্গবন্ধুর কন্যা, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূরণ করেছেন। আমি কাজী শাওন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের পক্ষ থেকে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পরিবারের সদস্যদের র্দীঘায়ু কামনা করি।

উল্লেখ্য, গত ২৫ই মে মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করে দুইটি সড়ক ও একটি নির্মাণীধীন সেতু নারায়ণগঞ্জের আলোচিত ও ঐতিহ্যবাহী ওসমান পরিবারের তিনজনের নামকরণে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

স্থাপনাগুলোর মধ্যে এ.কে.এম সামসুজ্জোহা নামকরণ হয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের সাইনবোর্ড থেকে চাষাড়া পর্যন্ত আঞ্চলিক মহাসড়কটি। তাছাড়া এ.কে.এম সামসুজ্জোহা স্ত্রী ভাষা সৈনিক বেগম নাগিনা জ্জোহার নামকরণে হয়েছে খানপুর হয়ে হাজীগঞ্জ গোদনাইল হয়ে ইপিজেড পর্যন্ত আঞ্চলিক মহাসড়কটি। আর মদনপুর- মদনগঞ্জ- সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কে বন্দর উপজেলায় নির্মাণাধীন তৃতীয় শীতলক্ষ্যা সেতুটি বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম নাসিম ওসমানের নামকরণে হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।