, , ,
শিরোনামঃ
তারেক রহমানের নির্দেশনায় মাঠে নামছে বিএনপি সিদ্ধিরগঞ্জে জেট ফুয়েল চুরির কোটি টাকার সিন্ডিকেটের অভিযোগ, আলোচনায় ইরফান ভূঁইয়া নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবার পেল ৬৯ লাখ টাকা সাংবাদিকদের বছরজুড়ে খেলাধুলায় রাখতে সহযোগিতার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা মাদক-সন্ত্রাস দমনে পরিবার ও শিক্ষকদেরও দায়িত্ব নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ নাশকতা-অগ্নিসংযোগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিয়া চাঁনের রূপগঞ্জে জাতীয় কবি কাজি নজরুল ইসলামের ১২৭তম জন্ম বার্ষিকী উদ্‌যাপন রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত

তারেক রহমানের নির্দেশনায় মাঠে নামছে বিএনপি

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

বিজয়ের মাস ডিসেম্বরকে ঘিরে দল ও অঙ্গসংগঠনগুলোকে রাজপথে সক্রিয় রাখার উদ্যোগ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর নির্দেশনায় মাসজুড়ে পৃথক রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। পাল্টাপাল্টি কর্মসূচি কিংবা প্রতিপক্ষের বিরুদ্ধে পাহারা নয়, বরং নিজেদের কর্মসূচির মধ্য দিয়ে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে চাঙা রাখাই এই উদ্যোগের লক্ষ্য।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে তারেক রহমানের সঙ্গে বিএনপি ও তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ডিসেম্বর মাসের কর্মসূচি প্রণয়ন, সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি এবং নেতা-কর্মীদের মাঠপর্যায়ে সক্রিয় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পাঁচ যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালাম উপস্থিত ছিলেন। এ ছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরা অংশ নেন।

বৈঠক সূত্র জানায়, তারেক রহমান বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে নিজস্ব পরিকল্পনায় পৃথক কর্মসূচি সাজিয়ে ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশনা দিয়েছেন। সম্ভাব্য কর্মসূচির মধ্যে রয়েছে বিক্ষোভ মিছিল, বিজয় শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি ও সাংস্কৃতিক আয়োজন। বিএনপির পাশাপাশি তিন অঙ্গসংগঠন এবং পেশাজীবী সংগঠনগুলোও নিজ নিজ উদ্যোগে কর্মসূচি পালন করবে।

তবে এসব কর্মসূচি কোনো রাজনৈতিক দলের পাল্টা কর্মসূচি হিসেবে নেওয়া হবে না। একইভাবে পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে প্রতিপক্ষের রাজনৈতিক কর্মকাণ্ড প্রতিহত করার কৌশলও অনুসরণ করবে না বিএনপি। বরং বিজয়ের মাসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে সাংগঠনিক উপস্থিতি জানান দিতে চায় দলটি।

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিভিন্ন তৎপরতার খবরের মধ্যেই বিএনপির এই সিদ্ধান্ত এলো।

দীর্ঘদিন বিরোধী দলের রাজনীতি ও আন্দোলনে থাকার পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি এখন দলীয় সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করতে চায়। তারেক রহমানের নেতৃত্বে বিজয়ের মাসকে কেন্দ্র করে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতা-কর্মীদের সক্রিয় রাখা এবং দলীয় কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী প্রথম আলোকে বলেন, ‘বিশেষ কিছু নয়। আমরা সাধারণত বিজয়ের মাস ডিসেম্বরে যেসব কর্মসূচি দিই, তেমন কর্মসূচি থাকবে।’

 

সূত্র: প্রথমআলো

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।