, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে জেট ফুয়েল চুরির কোটি টাকার সিন্ডিকেটের অভিযোগ, আলোচনায় ইরফান ভূঁইয়া নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবার পেল ৬৯ লাখ টাকা সাংবাদিকদের বছরজুড়ে খেলাধুলায় রাখতে সহযোগিতার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা মাদক-সন্ত্রাস দমনে পরিবার ও শিক্ষকদেরও দায়িত্ব নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ নাশকতা-অগ্নিসংযোগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিয়া চাঁনের রূপগঞ্জে জাতীয় কবি কাজি নজরুল ইসলামের ১২৭তম জন্ম বার্ষিকী উদ্‌যাপন রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত রূপগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন, স্বস্তিতে হকার, পথচারী ও যাত্রী

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবার পেল ৬৯ লাখ টাকা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২১ জনের পরিবারের মধ্যে ৬৯ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে দুর্ঘটনায় নিহত ১১ জনের পরিবার এবং আহত ১০ জনের পরিবার রয়েছে।

রোববার (১৫ নভেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সড়ক দুর্ঘটনায় পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি নিহত বা আহত হলে সংশ্লিষ্ট পরিবারকে আর্থিক ও সামাজিক নানা সংকটের মধ্য দিয়ে যেতে হয়। বিশেষ করে উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনেক পরিবার চরম অনিশ্চয়তার মুখে পড়ে। এ অবস্থায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের আর্থিক সহায়তা প্রদান একটি মানবিক ও সময়োপযোগী উদ্যোগ।

তিনি বলেন, সরকারের এ আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দিনে কিছুটা হলেও স্বস্তি দেবে। তবে শুধু দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্তদের সহায়তা নয়, সড়ক দুর্ঘটনা প্রতিরোধেও সবাইকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জেলা প্রশাসক আরও বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন মেনে চলা এবং যানবাহন চালানোর ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি। চালক, পরিবহন মালিক-শ্রমিক ও সাধারণ পথচারীসহ সংশ্লিষ্ট সবাই সচেতন হলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির, জেলা শ্রমিক ও বাস মালিক সমিতির সভাপতি মো. সেলিম মিয়াসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।