নিউজ ২৪ নারায়ণগঞ্জ
আড়াইহাজার পৌরসভায় ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯টি দোকানকে মোট ৪৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্ব) পৌরসভার সদরের বিভিন্ন মার্কেটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ।
এ সময় আড়াইহাজার পৌরসভার নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ মোস্তফা কামাল, লাইসেন্স পরিদর্শক মো. সুমন মিয়া, কর আদায়কারী মো. হানিফ শিকদার, সহকারী কর নির্ধারক মো. ওমর ফারুকসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পৌরসভা সূত্রে জানা যায়, মিত্রপ্লাজায় ২৬টি, আবদুল কাদির সুপার মার্কেটে ২৩টি এবং হাবিব সুপার মার্কেটে ৪০টি দোকানে ট্রেড লাইসেন্স পাওয়া যায়নি।
ভ্রাম্যমান আদালতে এসব দোকানের প্রতিটিকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। সেই সাথে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স করার জন্য দুই দিনের সময় দেওয়া হয়।
Leave a Reply