, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে মাদক-ছিনতাই-চাঁদাবাজিতে মানুষ জর্জরিত: পুলিশ সুপার সোনারগাঁয়ে জমি বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও গণসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর আড়াইহাজার বাজার মসজিদে মিলল পুলিশের লুট হওয়া পিস্তল, গুলি জনকল্যাণে রাজনীতি করতে হবে: এনডিএ চেয়ারম্যান রাজিব সোনারগাঁওয়ে ডাকাত বিভিন্ন অপরাধে গ্রেফতার-১০ রূপগঞ্জে ১৮৪ বোতল ESKUFসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে যুবককে গণপিটুনি, ভেঙে গেল দুই পা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপি নেতা হীরা সরদার সোনারগাঁয়ে দ্রুতগামী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর নিহত

আড়াইহাজার বাজার মসজিদে মিলল পুলিশের লুট হওয়া পিস্তল, গুলি

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 
নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার মসজিদের দ্বিতীয় তলা থেকে একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে উদ্ধার করা পিস্তলটি ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র বলে নিশ্চিত করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে আড়াইহাজার পৌরসভার বাজার মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে কোরআন রাখার তাকের ওপর পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলিগুলো দেখতে পান মসজিদের মোয়াজ্জিন নাসির উদ্দিন।

পরে তিনি অস্ত্র ও গুলিগুলো আড়াইহাজার থানায় নিয়ে গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের কাছে হস্তান্তর করেন।

আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম জানান, উদ্ধার করা ৯ এমএম পিস্তলটি ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে পুলিশ সুপার সাংবাদিকদের ব্রিফিং করবেন। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উদ্ধার হওয়া পিস্তল, ম্যাগজিন ও গুলিগুলো কীভাবে মসজিদের দ্বিতীয় তলায় পৌঁছাল এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।