, , ,
শিরোনামঃ
রূপগঞ্জে ১৮৪ বোতল ESKUFসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে যুবককে গণপিটুনি, ভেঙে গেল দুই পা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপি নেতা হীরা সরদার সোনারগাঁয়ে দ্রুতগামী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর নিহত সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা রাজস্ব সার্কেলের দু’জন সহকারী কমিশনারকে শোকজের পর বদলি চাষাড়ায় হত্যার শিকার শুভর দাফন হবে ইসলামী রীতিতে; হাই কোর্ট মামলা-হামলা ও নির্যাতন পেরিয়ে গণতন্ত্রের সংগ্রাম: খালেদা জিয়ার কারামুক্তি দিবসে বাদশার বার্তা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে অকিল উদ্দিন ভুঁইয়ার সংগ্রামী শুভেচ্ছা খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে দেলোয়ার হোসেন খোকনের শুভেচ্ছা গণতন্ত্রের মা খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে শেখ মোহাম্মদ অপুর সংগ্রামী শুভেচ্ছা

রূপগঞ্জে ১৮৪ বোতল ESKUFসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১৮৪ বোতল ESKUFসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এএসআই (নিঃ) হাফিজুল ইসলামের নেতৃত্বে রূপগঞ্জ থানার একটি চৌকস আভিযানিক দল শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তারাবো পৌরসভার বরাবো এলাকায় অভিযান চালায়।

অভিযানে ১৮৪ বোতল ESKUFসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার প্রাকপুর এলাকার মৃত কুতব উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন (৫৫) এবং চাঁদপুর জেলার মতলব থানার কলাকান্দা এলাকার তাজুল ইসলামের ছেলে রাসেল (৩৫)। তারা বর্তমানে রূপগঞ্জের তারাবো পৌরসভার বরাবো এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।