, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে দ্রুতগামী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর নিহত সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা রাজস্ব সার্কেলের দু’জন সহকারী কমিশনারকে শোকজের পর বদলি চাষাড়ায় হত্যার শিকার শুভর দাফন হবে ইসলামী রীতিতে; হাই কোর্ট মামলা-হামলা ও নির্যাতন পেরিয়ে গণতন্ত্রের সংগ্রাম: খালেদা জিয়ার কারামুক্তি দিবসে বাদশার বার্তা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে অকিল উদ্দিন ভুঁইয়ার সংগ্রামী শুভেচ্ছা খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে দেলোয়ার হোসেন খোকনের শুভেচ্ছা গণতন্ত্রের মা খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে শেখ মোহাম্মদ অপুর সংগ্রামী শুভেচ্ছা সাক্ষরতা নিশ্চিত হলেই বাড়বে মানুষের অধিকার ও সিদ্ধান্তের সক্ষমতা: আবু সাউদ মাসুদ হোসিয়ারী কমিউনিটি সেন্টারের অফিস কক্ষ দখলের অভিযোগ বিএনপি নেতা টিপুর বিরুদ্ধে, পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে নবাগত পুলিশ সুপারের সরেজমিন পরিদর্শন

মামলা-হামলা ও নির্যাতন পেরিয়ে গণতন্ত্রের সংগ্রাম: খালেদা জিয়ার কারামুক্তি দিবসে বাদশার বার্তা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
মা, মাটি ও মানুষের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য এবং নাসিক ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবুল বাসার বাদশা।

দিবসটি উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় আবুল বাসার বাদশা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও রাজনৈতিক স্বাধীনতার জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন। রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ে তিনি মামলা, হামলা, কারাবরণ ও নানা ধরনের নির্যাতনের শিকার হলেও গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে পিছপা হননি।

তিনি বলেন, বিএনপি সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পাশাপাশি দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও রাজনৈতিক প্রতিহিংসা ও নানা মামলার কারণে কারাবরণ এবং নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। ২০০৭ সালের ৭ মার্চ গ্রেপ্তারের পর প্রায় ১৮ মাস কারাবন্দি থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তারেক রহমান।

আবুল বাসার বাদশা আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, মামলা-হামলা ও প্রতিকূলতার মধ্যেও বিএনপির নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ থেকেছেন। সেই ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে আজ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস শুধু একটি স্মরণীয় দিন নয়; এটি গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের প্রতীক। তাঁর আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম আমাদের আগামী দিনের পথচলার প্রেরণা।”

এ সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শকে ধারণ করে গণতন্ত্র, আইনের শাসন, মানুষের ভোটাধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পরিশেষে তিনি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে তাঁর পরিবার, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করেন।

 

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।