, , ,
শিরোনামঃ
কেউ চান মাথা গোঁজার ঠাঁই, কেউ চিকিৎসার টাকা—গণশুনানিতে পাশে দাঁড়ালেন মানবিক ডিসি জাহিদ যশোর আবাসিক হোটেলে অভিযান, দুই নারীসহ ১০ জন আটক চাকুরিচ্যুতি থেকে কারাবরণ, তবুও মচকাননি ডা. মজিবুর রহমান যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল তিন তরুণী সিদ্ধিরগঞ্জে হিযবুত তাওহীদের কার্যক্রম বন্ধের দাবিতে ইমাম-ওলামা ঐক্য পরিষদের সেমিনার শব্দদূষণবিরোধী অভিযান চালিয়ে তিনটি যানবাহনকে জরিমানা  নারায়ণগঞ্জে বেশিরভাগ এলাকায় তীব্র গ্যাস সংকট, ভোগান্তি  আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সহ মাদক-কিশোর গ্যাং নির্মূলে সফলতায় সর্ব মহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান মুন্সী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ ঘুষমুক্ত ভূমি সেবায় নজির স্থাপনে সর্বমহলে প্রশংসিত ডিসি মো: রায়হান কবির

আড়াইহাজারে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হামলা, মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ  

আড়াইহাজারে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হামলা, মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দিলিপ, সুদেব, মরণ, বাপন, আপন, সজিব ও সৌরভকে অভিযুক্ত করে আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শুভ চন্দ্র দাস।

অভিযোগ সূত্রে জানা যায়, আড়াইহাজার পৌরসভার ঝাউগড়া হিন্দুপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই পক্ষের বিরোধ চলে আসছে।

এর জেরে গত ১০ আগস্ট রাতে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে হামলা, মারধর ও ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন শুভ চন্দ্র দাস। এ সময় পরিবারের সদস্যদের মারধর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটেরও অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। বিরোধপূর্ণ সম্পত্তিতে জোরপূর্বক দখলের চেষ্টা এবং এতে বাধা দেওয়াকে কেন্দ্র করেই হামলার ঘটনা ঘটে।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, “এ ঘটনায় উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে। উভয় পক্ষের অভিযোগের বিষয়ে তদন্তের ব্যবস্থা গ্রহণ করা হবে।”

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।