, , ,
শিরোনামঃ
শীতলক্ষ্যা নদীতে ডুবে মারা যাওয়া ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিকের জানাজা শেষে রাজবাড়িতে দাফন সম্পুর্ন  সিদ্ধিরগঞ্জে তালাকপ্রাপ্ত এক নারীকে ঘড়ে আটকে রেখে মারধর ও ধর্ষণ ; সাবেক স্বামী গ্রেপ্তার  বন্দরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে ৫ টি বসতঘড় পুড়ে ছাই বিগত জালিম সরকারের একটি বুলেট আমার একটি চোখ কেড়ে নিয়েছে-হাফেজ আব্দুল মোমিন এনডিএ চেয়ারম্যান রাজীব এর জম্মদিনে মহানগর যুবদলের আহবায়ক সদস্য আবুল বাসার বাদশা ও অনি’র শুভেচ্ছা বিনিময় চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের মধ্যে দিনব্যাপী ত্রাণ বিতরণ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সেক্রেটারি ইকবাল নির্বাচিত  নারায়ণগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা মহোৎসব পালন জুলাই শহীদদের রক্তের দাবিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে”-মুমিনুল হক সরকার নারায়ণগঞ্জে নানা আয়োজনে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

সিদ্ধিরগঞ্জে তালাকপ্রাপ্ত এক নারীকে ঘড়ে আটকে রেখে মারধর ও ধর্ষণ ; সাবেক স্বামী গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

সিদ্ধিরগঞ্জে তালাকপ্রাপ্ত এক নারীকে দুইদিন ঘরে আটকে রেখে মারধর ও ধর্ষণের অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ধর্ষক এ.এস.এম তানভীন সিদ্দীকিকে গ্রেপ্তার করেছে।

এসময় মাদকসেবনের সময় তার দুই সহযোগীকেও গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডের আজিবপুর এলাকায় ভুক্তভোগী নারীকে নিয়ে অভিযুক্ত তানভীরের বাসায় অভিযান চালায় পুলিশ ।

সেখানে মাদক সেবনরত অবস্থায় দুই যুবককে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সাইলোগেট এলাকা থেকে তানভীরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ধর্ষণ মামলায় তানভীর সিদ্দীকিকে এবং মাদকের মামলায় তার দুই সহযোগীকে আদালতে পাঠায় পুলিশ।

মামলার সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের দক্ষিণ আজিবপুর এলাকার বাসিন্দা হিপা তুজ জান্নাত (২৯) অভিযোগ করেন, ২০১৫ সালের ১৫ মে ইসলামী শরিয়াহ মোতাবেক এ.এস.এম তানভীন সিদ্দীকির সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

মামলার ভুক্তভোগী নারী উল্লেখ করেন, বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী ভরণ-পোষণ দেওয়া বন্ধ করে দেন এবং বিভিন্ন সময় তুচ্ছ বিষয় নিয়ে গালাগালি, শারীরিক নির্যাতন ও যৌতুকের দাবিতে মারধর করতেন। এছাড়া অভিযুক্ত তানভীর মাদকাসক্ত এবং একাধিক নারীর সঙ্গে পরকীয়ায়।

দীর্ঘদিন নির্যাতনের পর হিপা তুজ জান্নাত ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি স্বামীকে তালাক দেন। এরপর থেকে সন্তানদের নিয়ে আলাদা বসবাস করে আসছিলেন। তবে তালাকের পরও অভিযুক্ত তানভীর বিভিন্ন সময় তার বাসায় এসে হুমকি-ধমকি ও মারধর করতেন।

এক পর্যায়ে গত ১৩ জুলাই সন্ধ্যা ৬টার দিকে অভিযুক্ত তানভীর নেশাগ্রস্ত অবস্থায় তার বাসায় প্রবেশ করে তাকে মারধর করে এবং একটি কক্ষে জিম্মি করে রাখে। পরবর্তীতে ১৫ জুলাই ভোর ৫টার দিকে জোরপূর্বক তাকে ধর্ষণ করে।

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালে অভিযুক্ত তানভীর তাকে ও তার সন্তানদের প্রাণনাশের হুমকি দেন এবং চাকরিতে বাধা দেওয়ারও হুমকি প্রদান করেন। তানভীরের উগ্র আচরণের কারণে নিজের ও সন্তানদের নিরাপত্তা নিয়ে ভুক্তভোগী হিপা তুজ জান্নাত শঙ্কিত বলেও অভিযোগে উল্লেখ করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এসআই শাহ আলম জানান, এজাহারভুক্ত আসামি তানভীরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।