, , ,
শিরোনামঃ
শীতলক্ষ্যা নদীতে ডুবে মারা যাওয়া ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিকের জানাজা শেষে রাজবাড়িতে দাফন সম্পুর্ন  সিদ্ধিরগঞ্জে তালাকপ্রাপ্ত এক নারীকে ঘড়ে আটকে রেখে মারধর ও ধর্ষণ ; সাবেক স্বামী গ্রেপ্তার  বন্দরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে ৫ টি বসতঘড় পুড়ে ছাই বিগত জালিম সরকারের একটি বুলেট আমার একটি চোখ কেড়ে নিয়েছে-হাফেজ আব্দুল মোমিন এনডিএ চেয়ারম্যান রাজীব এর জম্মদিনে মহানগর যুবদলের আহবায়ক সদস্য আবুল বাসার বাদশা ও অনি’র শুভেচ্ছা বিনিময় চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের মধ্যে দিনব্যাপী ত্রাণ বিতরণ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সেক্রেটারি ইকবাল নির্বাচিত  নারায়ণগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা মহোৎসব পালন জুলাই শহীদদের রক্তের দাবিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে”-মুমিনুল হক সরকার নারায়ণগঞ্জে নানা আয়োজনে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

বিগত জালিম সরকারের একটি বুলেট আমার একটি চোখ কেড়ে নিয়েছে-হাফেজ আব্দুল মোমিন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

​নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লা এনায়েতনগর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত ‘জুলাই’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। ১৭ জুলাই শুক্রবার বিকালে ধর্মগঞ্জ চটলার মাঠে স্থানীয় জনতা ও দলের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।

​উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশ ও সমাজের চলমান নানা সংকট, দুর্নীতি এবং আগামী দিনের করণীয় নিয়ে এক দিকনির্দেশনামূলক ও আবেগঘন বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এবং আগামী এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মোমিন।

​এসময় হাফেজ আব্দুল মোমিন দেশের অর্থনৈতিক সংকট ও ব্যাংক খাতের সীমাহীন দুর্নীতির কথা উল্লেখ করে বলেন, “আজকে দেশের ব্যাংকগুলো খালি হয়ে গেছে। সাধারণ মানুষের রক্ত পানি করা জমানো টাকা লুট করে কানাডায় ‘বেগম পাড়া’ বানানো হয়েছে। লক্ষ লক্ষ কোটি টাকা শুধু একটি ‘এস আলম’ গ্রুপই পাচার করে নিয়ে গেছে। এই টাকাগুলো আপনাদের, আমাদের মতো সাধারণ মানুষের টাকা ছিল।”

​তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেন যে, জামায়াতে ইসলামী কোনো ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থের রাজনীতি করে না। তিনি বলেন, “আমরা কোনো গার্মেন্টসে ঝুট ব্যবসা বা চাঁদাবাজি করতে যাচ্ছি না। আমরা মানুষকে দুনিয়া ও আখিরাতের কল্যাণের পথে ডাকছি। যদি আপনারা জামায়াতে ইসলামীর আদর্শকে ভালো মনে করেন, তবে কোনো প্রকার হীনম্মন্যতা ছাড়াই দরজা-জানালা খুলে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন।”

​নিজের জীবনের এক নির্মম ও ত্যাগের ইতিহাস স্মরণ করে হাফেজ আব্দুল মোমিন আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, ” বিগত জালিম সরকারের একটি বুলেট আমার একটি চোখ কেড়ে নিয়েছে। আমার এই চোখটি আসল নয়, এটি একটি পাথরের চোখ। একটি চোখ না থাকলেও আমি যদি দ্বীনের জন্য, মানুষের জন্য সুস্থ মানুষের মতো কাজ করতে পারি; তবে আপনারা কেন পারবেন না? সত্যের কথা বলতে গিয়ে, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি আমাদের শীর্ষ নেতারা ফাঁসির কাষ্ঠে ঝুলতে পারেন, তবে আমিও হাসতে হাসতে দ্বীনের জন্য জীবন দিতে প্রস্তুত।”

​পবিত্র কুরআনের সূরা আন-নিসা ও সূরা আল-আসর-এর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আল্লাহ তায়ালা আমাদের নির্দেশ দিয়েছেন সমাজে সৎ কাজের আদেশ দিতে এবং অন্যায় রুখে দিতে। সমাজে যারা মজলুম, শোষিত ও অসহায়—তাদের পাশে দাঁড়ানো আমাদের ঈমানী দায়িত্ব।

​আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের অবস্থান তুলে ধরে হাফেজ আব্দুল মোমিন বলেন, “যোগ্য, সৎ ও সমাজ পরিবর্তনের উপযোগী মানুষকে আপনারা ওয়ার্ড ও ইউনিয়নে নেতা হিসেবে বেছে নিন। আপনাদের সন্তান হিসেবে আমি আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন চাই। নির্বাচনে জয়ী হই বা না হই, আমি আজীবন এই এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে ছিলাম এবং ভবিষ্যতেও আপনাদের সেবা করে যাব, ইনশাআল্লাহ।”

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির, মাওলানা আবদুল জব্বার। আলোচনা সভা শেষে দেশ, জাতি এবং জুলাই বিপ্লবের সকল শহীদ ও আহতদের রুহের মাগফিরাত ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।