, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা মহোৎসব পালন জুলাই শহীদদের রক্তের দাবিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে”-মুমিনুল হক সরকার নারায়ণগঞ্জে নানা আয়োজনে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য বন্দর উপজেলা প্রশাসনের উদ্যােগে জুলাই শহীদ দিবস পালন জুলাই বিপ্লবের শুরুটা হয়েছিল এই নারায়ণগঞ্জ থেকেই: এমপি মান্নান নারায়ণগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে ৩ যানবাহনকে জরিমানা ; হর্ণ জব্দ আড়াইহাজারে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার  জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জে উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হয়েছে।

১৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন মন্দির থেকে রথযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিজ নিজ মন্দিরে ফিরে যায়। ঢাক-ঢোল, কীর্তন ও হাজারো ভক্তের “জয় জগন্নাথ” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো নগরী।

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীর নেতৃত্বে যথাযথ নিশ্চিদ্রনিরাপত্তায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে এবারের রথযাত্রা উৎসব সম্পন্ন হয়েছে। রথযাত্রার রুটজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন, ট্রাফিক ব্যবস্থাপনা ও সিসিটিভি মনিটরিংয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।

এ সময় বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, নারায়ণগঞ্জ একটি সম্প্রীতির জেলা। ধর্ম যার যার, উৎসব সবার। সনাতন ধর্মাবলম্বী ভাইদের এই পবিত্র রথযাত্রা যাতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালিত হয় সেজন্য জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছে। পূজা উদযাপন কমিটি, মন্দির কর্তৃপক্ষ এবং সাধারণ জনগণের আন্তরিক সহযোগিতায় এবারও আমরা সুন্দরভাবে উৎসবটি সম্পন্ন করতে পেরেছি। ভবিষ্যতেও জেলার আইনশৃঙ্খলা রক্ষায় এবং সকল ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর থাকবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।