, , ,
শিরোনামঃ
কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য বন্দর উপজেলা প্রশাসনের উদ্যােগে জুলাই শহীদ দিবস পালন জুলাই বিপ্লবের শুরুটা হয়েছিল এই নারায়ণগঞ্জ থেকেই: এমপি মান্নান নারায়ণগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে ৩ যানবাহনকে জরিমানা ; হর্ণ জব্দ আড়াইহাজারে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার  জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ রংপুরকে উন্নয়নের আলোয় আনতে কাজ করছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জুলাই শহিদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আদর্শ স্কুলে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত নারায়ণগঞ্জে শ্রদ্ধা ও নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস সদর উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে হুইলচেয়ার পেয়ে নতুন করে স্বপ্ন দেখছেন জয়া আক্তার বিথী

জুলাই বিপ্লবের শুরুটা হয়েছিল এই নারায়ণগঞ্জ থেকেই: এমপি মান্নান

নিউজ ২৪ নারায়ণগঞ্জ  

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ‘জুলাই বিপ্লবের শুরুটা হয়েছিল এই নারায়ণগঞ্জ থেকেই। আন্দোলনের উত্তাল সময়ে আমাকে লক্ষ্য করে গুলি চালানো হলে নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে আমাকে ঘিরে রেখেছিলেন। সেই মুহূর্তে আমার মাথার ওপর দিয়ে যাওয়া একটি গুলি সরাসরি শাওনের শরীরে লাগে। সে রাজপথেই লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করে। এই ঘটনাটি সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল।’

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এমপি মান্নান বলেন, ‘আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জুলাই বিপ্লবের প্রতিটি যোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের পাশে আমরা সব সময় ছিলাম, আগামী দিনেও সর্বোচ্চ সহযোগিতা নিয়ে পাশে থাকব।’

সোনারগাঁয়ে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের সহায়তার বিষয়ে তিনি বলেন, ‘আমি জেনেছি, সোনারগাঁয়ে তিনজন শিক্ষার্থী শহীদ হয়েছেন। এছাড়া অসংখ্য ছাত্র ও নেতাকর্মী আহত হয়েছেন। তাদের সবার তালিকা উপজেলা পরিষদে সংরক্ষিত আছে। সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে তারা যেন অগ্রাধিকার পায়, তা আমি নিশ্চিত করব।’

স্মরণসভা শেষে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, জামায়াত নেতা খোরশেদ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সোনারগাঁ শাখার সভাপতি ফারুক আহমেদ মুন্সী, জাতীয় যুব শক্তির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, কাউসার আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়া জুলাই শহীদদের শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধারাও উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।