, , ,
শিরোনামঃ
সোনারগাঁওয়ে’One Student, One Tree’ কর্মসূচির উদ্বোধনে ১৯ হাজার ৩২০ শিক্ষার্থীকে ২৫ হাজার বৃক্ষের চারা বিতরণ নারায়ণগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ’ সবার আগে বাংলাদেশ’প্রতিপাদ্যে র‍্যালি ও আলোচনা সভা সম্মাননা ও ভালোবাসায় সিক্ত বহু গুণে গুণান্বিত নাট্যজন আনিসুল ইসলাম সানি চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  ছিনতাইকারী আখ্যা দিয়ে হত্যা; জিসানকে পেটানোর ঘটনায় ‘আল ফালাহ’র সম্পৃক্ত অস্বীকার নেতাদের আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতির ভাইয়ের বিরুদ্ধে চিকিৎসককে মারধরের অভিযোগ  নারায়নগঞ্জে শব্দ দূষণবিরোধী অভিযানে ৫ টি যানবাহনকে জরিমানা  ফতুল্লায় ছিনতাইকারী অপবাদ দিয়ে বাসা থেকে ডেকে এনে যুবককে গণপিটুনি দিয়ে হত্যা চট্টগ্রামে ‘নজরুল বর্ষ’ উদযাপনের ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে চারজন গ্রেপ্তার 

সোনারগাঁওয়ে’One Student, One Tree’ কর্মসূচির উদ্বোধনে ১৯ হাজার ৩২০ শিক্ষার্থীকে ২৫ হাজার বৃক্ষের চারা বিতরণ

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ এর আওতায় সোনারগাঁও উপজেলায় ১টি স্পটে ১৯ হাজার ৩২০ জন শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন প্রজাতির ২৫ হাজার গাছের চারা সংসদ সদস্যের উদ্যোগে বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য এলাকায়ও এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সোমবার ৬ জুলাই সোনারগাঁওয়ে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সি।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী উদ্যোগ ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি সবুজ, দূষণমুক্ত ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে পারব। প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছ লাগায় এবং তা পরিচর্যা করে, তাহলে আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাধ্যমে এই বার্তা প্রতিটি পরিবারে পৌঁছে দিতে হবে। জেলা প্রশাসন এ কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবে।শুধু গাছ লাগালে হবে না, গাছকে যত্ন নিতে হবে এবং পরিচর্যা করতে হবে বেড়ে ওঠার জন্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়বে। তাই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিটি নাগরিককে বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীরা এখান থেকে চারা নিয়ে বাড়ি ও বিদ্যালয়ে রোপণ করবে এবং যত্ন ও পরিচর্যা করবে গাছটি বেড়ে ওঠার জন্য — এটাই আমাদের প্রত্যাশা।
এ সময় বৃক্ষরোপণ ও বিতরন কর্মসূচিতে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী একটি করে বৃক্ষ চারা রোপন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

বিতরণকৃত চারার মধ্যে ছিল ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির গাছ। শিক্ষার্থীরা চারা হাতে পেয়ে তা নিজ নিজ বিদ্যালয় ও বাড়ির আঙিনায় রোপণের অঙ্গীকার ব্যক্ত করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।