, , ,
শিরোনামঃ
ডলি-ঝর্নার যৌথ উদ্যোগে মাদরাসার হাফেজ ও এতিম শিশুদের নিয়ে ফল উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জ উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব’কে বৃহত্তর আইলপাড়াবাসীর নাগরিক সংবর্ধনা  বন্দরে সাংবাদিক কিবরিয়ার মায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীকে মিলাদ ও দোয়া একটি অঞ্চলের উন্নয়নের মূল চাবিকাঠি হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা: এমপি কালাম বন্দরে মাদক বিরোধী অভিযানে ১৭ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার  ফতুল্লায় পরিচ্ছন্নতাকর্মীদের মারধরের প্রতিবাদে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ  সোনারগাঁয়ে অটোরিকশা চালক মোমিন হত্যার প্রধান আসামি গ্রেপ্তার  বিকাশ ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা;মূলহোতাসহ তিনজন গ্রেপ্তার  নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির

বন্দরে মাদক বিরোধী অভিযানে ১৭ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বন্দরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৭ মাদক ব্যাবসায়ী এবং  মাদকসেবীকে আটক করেছে পুলিশ।এসময় তাদের কাছ থেকে গাজাঁ ও ইয়াবা সহ মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তাদের মধ্যে দু’জন ব্যাবসায়ী এবং বাকিরা সেবনকারী বলে নিশ্চিত করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে  নাসিক ১৯ নং ওয়ার্ড মদনগঞ্জ কর্ণফুলী ডকইয়ার্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়,মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের সময় হাতেনাতে তাদেরকে আটক করা হয়। তাদের মধ্যে দু’জন মাদক ব্যাবসায়ী রয়েছে।

আটকরা হলেন- মো. নিজু শিকদার(২৪), সিয়াম(২৭),আক্তার হোসেন (৪০), মেহেদী হাসান (৪৫), মোবারক হোসেন (৪৫), মো: ইনসিন (২৫), আসিফ(২৫),জব্বার(৪০), শাহজালাল (৫০), ফিরোজ (৪২),সবুজ(৪০),মাইনুদ্দিন(৪৮), রাকিব(২৫), হাবিবুর রহমান (৫০),টিপু(২৮), আজিজুল মল্লিক (৪০) ও রিফাত (২১)।

থানার অফিসার ইনচার্জ ( ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সাড়াশি অভিযান ননস্টপ চলবে।একইসাথে কিশোর গ্যাং সহ যেকোন অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ।আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।