, , ,
শিরোনামঃ
ডলি-ঝর্নার যৌথ উদ্যোগে মাদরাসার হাফেজ ও এতিম শিশুদের নিয়ে ফল উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জ উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব’কে বৃহত্তর আইলপাড়াবাসীর নাগরিক সংবর্ধনা  বন্দরে সাংবাদিক কিবরিয়ার মায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীকে মিলাদ ও দোয়া একটি অঞ্চলের উন্নয়নের মূল চাবিকাঠি হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা: এমপি কালাম বন্দরে মাদক বিরোধী অভিযানে ১৭ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার  ফতুল্লায় পরিচ্ছন্নতাকর্মীদের মারধরের প্রতিবাদে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ  সোনারগাঁয়ে অটোরিকশা চালক মোমিন হত্যার প্রধান আসামি গ্রেপ্তার  বিকাশ ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা;মূলহোতাসহ তিনজন গ্রেপ্তার  নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির

ফতুল্লায় পরিচ্ছন্নতাকর্মীদের মারধরের প্রতিবাদে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফতুল্লায় পরিচ্ছন্নতাকর্মীদের মারধরের প্রতিবাদে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিচ্ছন্নতাকর্মীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের অভিযোগ শুনে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।

শুক্রবার সকালে ফতুল্লার রিয়া গোপ জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে এ অবরোধের ঘটনা ঘটে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রী ও পথচারীদের দুর্ভোগে পড়তে হয়।

পরিচ্ছন্নতাকর্মীরা জানান, ফতুল্লা ইউনিয়ন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার প্রায় ৬০০টি ভ্যানের মাধ্যমে বাসাবাড়ি থেকে ময়লা-আবর্জনা সংগ্রহ করে লামাপাড়া এলাকার মার্কাজ রোডের একটি বেসরকারি ডাম্পিং স্থানে ফেলা হয়। এসব ভ্যানের যান্ত্রিক ত্রুটি দেখা দিলে রিয়া গোপ জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে সড়কের পাশে মেরামত করা হয়।

তাদের অভিযোগ, গত বুধবার বিকেলে কয়েকটি ভ্যান মেরামতের সময় লামাপাড়া এলাকার আতাবুরের ছেলে হিমেল সড়কের পাশ থেকে গাড়ি সরিয়ে নেওয়ার কথা বলে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীকে মারধর করেন। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আপস-মীমাংসার বৈঠক বসে। তবে পরিচ্ছন্নতাকর্মীদের দাবি, বৈঠক চলাকালে হিমেল তার সহযোগীদের নিয়ে ১০ থেকে ১২ জন পরিচ্ছন্নতাকর্মীর ওপর হামলা চালিয়ে মারধর করেন। এরপর স্থানীয়রা তাদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি দাবি করেন, ময়লা বহনকারী প্রায় ৬০০টি ভ্যান থেকে একটি চক্র প্রতিদিন প্রায় এক লাখ টাকা চাঁদা আদায় করে। ওই চাঁদার ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরেই পরিচ্ছন্নতাকর্মীদের ওপর বিভিন্ন সময় নির্যাতনের ঘটনা ঘটছে।

অবরোধের কারণে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। অনেক যাত্রীকে জরুরি গন্তব্যে পৌঁছাতে কয়েক কিলোমিটার পথ হেঁটে যেতে হয়েছে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের অভিযোগ শুনে আইনগত সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। এরপর তারা অবরোধ প্রত্যাহার করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।