, , ,
শিরোনামঃ
মহানগর যুবদলের প্রতিবাদ মিছিলে আবুল বাসার বাদশা ও অনি’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান চাকরির প্রলোভন দেখিয়ে চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র ; চক্রের চার সদস্য গ্রেপ্তার  ডিশ ব্যবসায়ী নাসির হত্যা বিচারের দাবিতে স্বজন ও এলাকাবাসীর রাস্তা অবরোধ ও বিক্ষোভ  আওয়ামীলীগের অপপ্রচার ষড়যন্ত্রের প্রতিবাদে সজল-সাহেদের নেতৃত্বে বিশাল মিছিল  চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন মানবিক ডিসি জাহিদ কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা ডিএনডি খালের পাশে অবৈধ কলকারখানার দূষণ রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মহানগর যুবদলের প্রতিবাদ মিছিলে আবুল বাসার বাদশা ও অনি’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে প্রতিবাদ মিছিলে মহানগর যুবদলের আহবায়ক সদস্য আবুল বাসার বাদশা ও আশিকুর রহমান অনি’র বিশাল মিছিল নিয়ে যোগদান।

 ‎‎বুধবার  (২৪  জুন) সকাল এগারোটায় মহানগর যুবদলের আহবায়ক সদস্য ও নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবুল বাসার বাদশা ও আশিকুর রহমান অনি’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে শহরের খানপুর হাসপাতাল রোড এলাকায় এসে মূল মিছিলে যুক্ত হয়ে মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহম্মেদের নেতৃত্বে  প্রতিবাদ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাষাড়া চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।‎‎

মিছিলে মহানগর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় তারা আওয়ামী লীগের অপপ্রচার, ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।‎‎

প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্টের উদ্দেশ্যে নানা ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র চালানো হচ্ছে।
এসব অপচেষ্টা প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে এবং ভবিষ্যতেও জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকবে।‎‎

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।