, , ,
শিরোনামঃ
চাকরির প্রলোভন দেখিয়ে চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র ; চক্রের চার সদস্য গ্রেপ্তার  ডিশ ব্যবসায়ী নাসির হত্যা বিচারের দাবিতে স্বজন ও এলাকাবাসীর রাস্তা অবরোধ ও বিক্ষোভ  আওয়ামীলীগের অপপ্রচার ষড়যন্ত্রের প্রতিবাদে সজল-সাহেদের নেতৃত্বে বিশাল মিছিল  চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন মানবিক ডিসি জাহিদ কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা ডিএনডি খালের পাশে অবৈধ কলকারখানার দূষণ রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জব ফেয়ার ২০২৬”: উদ্বোধনে কর্মসংস্থান একটি জাতির অগ্রগতির মূল চাবিকাঠি: ডিসি রায়হান কবির

ডিশ ব্যবসায়ী নাসির হত্যা বিচারের দাবিতে স্বজন ও এলাকাবাসীর রাস্তা অবরোধ ও বিক্ষোভ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ শহরের চাঁদমারী এলাকার ডিশ ক্যাবল ব্যবসায়ী নাসির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেছে স্বজন ও স্থানীয় এলাকাবাসী। পুলিশ আসামিদের গ্রেপ্তারে গুরুত্ব দিচ্ছে না অভিযোগ তুলে তারা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক (লিংক রোড) অবরোধও করে।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কটি অবরোধ করেন স্বজন ও এলাকাবাসী। এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

পরে পুলিশের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর দুপুর ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা অভিযোগ করেন, মাদকবিরোধী অবস্থান নেওয়ায় ব্যবসায়ী নাসিরকে সন্ত্রাসীরা হত্যা করেছে। ঘটনার ৪১ দিন পার হলেও মামলার প্রধান আসামি শরীফসহ জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাদের দাবি, প্রধান আসামি এখনও প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং মামলার সাক্ষী ও স্থানীয় বাসিন্দাদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছে।

বিক্ষোভকারীরা বলেন, নাসির হত্যা মামলার সঙ্গে জড়িত সব আসামিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফতুল্লা মডেল থানা পুলিশ।

এবিষে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, নাসির হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তাদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।