বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
আওয়ামীলীগ নেতার সভাপতিত্বে জিয়াউর রহমানের নামে দোয়া মাহফিল, অতিথি এমপি কালাম, তোলপাড়  চাষাড়ায় মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষধ বিক্রির দায়ে তিন ফার্মেসীকে জরিমানা বন্দরে চাঁদা না পেয়ে পোশাক কারখানার এক কর্মকর্তাকে কুপিয়ে জখম সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় দুই আসামি গ্রেপ্তার  মিছিল করে জনমনে আতঙ্ক,নিষিদ্ধ আওয়ামীলীগের চার নেতা গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জ ৮নং ওয়ার্ডে ১১ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার  কাশিপুর কল্যাণী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনঃখনন শুরু, তৎপর সদর উপজেলা প্রশাসন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে বিকল্পধারার শোক বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার অভিযান

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় দুই আসামি গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একাধিক মামলার দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার মাসুদ মিয়ার ছেলে সাইফুল ইসলাম রাহুল (২৭) এবং গোদনাইল সৈয়দপাড়া এলাকার মৃত আব্দুর রব বেপারীর ছেলে মো. মিজানুর রহমান (৪৫)।

এদের মধ্যে সাইফুল ইসলাম রাহুল সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। অপর আসামি মিজানুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত আরেকটি মামলার এজাহারভুক্ত আসামি।

মঙ্গলবার (২ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ। এর আগে গতকাল রাত ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে পৃথক অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, গ্রেপ্তারকৃত দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়াও তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ থানা এলাকাকে অপরাধমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।