মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে কুমিল্লা-৯ আসনের বিএনপির এমপির কারখানায় শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ  বন্দরে কার্টুন দেখানোর প্রলোভনে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহানগর যুবদলের আহবায়ক সদস্য আশিকুর রহমান অনি’র শুভেচ্ছা ঈদে অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে ৩ পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১’র অভিযানে ৭৬০ পিস ইয়াবাসহ ভারতীয় এক নাগরিক গ্রেপ্তার  ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগ: মোতায়েন ১১৪ আনসার ও স্বেচ্ছাসেবক নাসিক ১০ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আরিফ মীর এর অফুরন্ত শুভেচ্ছা নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সাইফুল ইসলাম আপন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের সহযোগিতায় সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ নাসিক ৮ নং ওয়ার্ডসহ নারায়ণগঞ্জবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী দেলোয়ার হোসেন খোকন এর শুভেচ্ছা 

সোনারগাঁয়ে কুমিল্লা-৯ আসনের বিএনপির এমপির কারখানায় শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁয়ে রপ্তানিমুখী একটি পোশাক কারখানায় চলতি মাসের বেতন ও অর্জিত ছুটির পাওনা পরিশোধের দাবিতে আড়াই ঘন্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। এতে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হলে বিক্ষুব্দ শ্রমিকদের মহাসড়ক থেকে সরাতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে পুলিশ।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার ত্রিপরদী এলাকায় অবস্থিত কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য ও বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের মালিকানাধীন চৈতি কম্পোজিট লিমিটেড কারখানার সামনে এই ঘটনা ঘটে।

শিল্প পুলিশ-৪ এর পরিদর্শক (গোয়েন্দা) আনোয়ারুল হক বলেন, দুপুর একটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত মহাসড়কটি অবরোধ করে বিক্ষোভ করেন কারখানার শ্রমিকরা। পরে শিল্প পুলিশ, জেলা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ তৎপরতায় তাদের মহাসড়ক থেকে সরাতে সক্ষম হন।

এ সময় কাঁদানে গ্যাস ও ফাঁকা রাবার বুলেটও ছোড়া হয়। তবে, এতে কেউ হতাহত হননি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
এদিকে, শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিলেও যান চলাচল স্বাভাবিক হতে আরও আধ ঘন্টা সময় লাগে বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ।

কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, চৈতি কম্পোজিটের মালিকপক্ষ চলতি মাসের অর্ধেক বেতন পরিশোধ করলেও পুরো মাসের বেতনের দাবিতে কয়েকদিন ধরেই অসন্তোষ চলছিল। সকালে শ্রমিকরা পূর্ণ বেতন ও অর্জিত ছুটির বকেয়া পরিশোধের দাবিতে কারখানার সামনে জড়ো হন। এক পর্যায়ে দুপুরে তারা মহাসড়কে নেমে আসেন এবং সেখানে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।ৃ

এ বিষয়ে কথা বলতে নিট পোশাক কারখানা মালিকদের সংগঠন বিকেএমইএ’র ওয়েবসাইটে দেওয়া কারখানার মালিক সংসদ সদস্য আবুল কালামের মুঠোফোনে কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বিকেলে বলেন, পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে নিয়েছেন। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।